
সময় ডেস্ক ॥ সম্প্রতি ইয়েশ রাজ ফিল্মসের ব্যানারে নতুন ছবি নির্মাণের ব্যাপারে বলিউড সুপারস্টার সালমান খানের বিপরীতে অভিনয় করার প্রস্তাব দেওয়া হয় আনুষ্কাকে। প্রস্তাবে সালমানের সঙ্গে অভিনয়ে আপত্তি জানান আনুষ্কা। বলিউডে খানদের বিপরীতে অভিনয় করতে পারাটাকে সব নায়িকাই নিজেদের সৌভাগ্য বলে মনে করে। যে সালমানের হাত ধরে আজকের ক্যাটরিনা, সোনাক্ষী আর জ্যাকলিনরা বলিউডে তারকা বনে গেছেন তার প্রতি এমন অনীহা সত্যিই বিস্ময়ের ব্যাপার বলে মনে করছেন বলিউডের অনেকেই। অনুষ্কার এই না নিয়ে গণমাধ্যম থেকে শুরু করে সর্বত্র চলছে নানা আলোচনা। আলোচনা এখন সমালোচনায় গিয়ে ঠেকে। সবাই মনে করছেন, বিরাট কোহলির সঙ্গে চলমান প্রেমের সম্পর্কই তাকে অনেক অহংকারী করে তুলেছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply