1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:09 pm

কোটি পেরিয়ে ‘হঠাৎ যদি যাই মরিয়া’র মাইলফলক

Reporter
  • Updated Monday, September 24, 2018
  • 703

মোঃ সুমন আলী খান: গত বছরের মে মাসের ২৫ তারিখ ইউটিউব চ্যানেল ‘ইসলামিক শক্তি টিভি’তে প্রকাশ হয় জায়েদ আহমেদের গাওয়া ‘হঠাৎ যদি যাই মরিয়া’ শিরোনামে ইসলামিক একটি গজল। প্রকাশের পরপরই শ্রোতাদের ব্যাপক সাড়া পেয়ে কোটি ভিউয়ের মাইলফলক পেরিয়েছে গজলটি। গজল নিয়ে উচ্ছাস প্রকাশ করেছেন গজলটির সঙ্গে সংশ্লিষ্ট সবাই। ‘হঠাৎ যদি যাই মরিয়া’ গজলটির কথা, সুর করেছেন কন্ঠশিল্পী জায়েদ আহমেদ, ভিডিও পরিচালনা করেছেন বনি আমিন রনি। গজলটি নিয়ে কন্ঠশিল্পী জায়েদ আহমেদ বলেন, ‘বাংলাদেশে এই প্রথম কম সময়ে কোন ভিডিও গজল এক কোটি ভিউ অতিক্রম করল!’ তিনি শ্রোতাদের প্রতি অফুরন্ত ভালবাসা জ্ঞাপন করে বলেন, সত্যিই খুব ভাল লাগছে। আমার গাওয়া গজলটি যারা যারা শুনেছেন, ভাল মন্তব্য করেছেন, আরো ভাল গজল করার জন্য উৎসাহ দিয়েছেন এবং সেই সাথে তাদের বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করায় আমি তাদেরকে আমার অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই। আমি গজলটির শ্রোতাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। গজলটির ভিডিও পরিচালক বনি আমিন রনি বলেন, ‘এই গজলটি ব্যক্তিগত ভাবেও আমার খুব প্রিয়। আমি আশা করেছিলাম গজলটি সকলের প্রাণে নাড়া দেবে। আমি ভিষণ আনন্দিত গজলটি কোটির উপরে ভিউ হওয়ায়।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD