
সময় ডেস্ক ॥ বলিউডের আকর্ষণীয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফের অপেক্ষার পালা শেষ হল। না, দীর্ঘদিনের প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে তার বিয়ের কথা বলা হচ্ছে না। বলা হচ্ছে লন্ডনের মাদাম তুসো জাদুঘরের কথা। অবশেষে স্থান পেতে যাচ্ছে মাদাম তুসো জাদুঘরে বলিউডের এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফের মোমের মূর্তি। গত বছরেই ক্যাটরিনা তার মূর্তি তৈরিতের সব রকম মাপ দিয়েছিলেন। মাদাম তুসো জাদুঘরের কর্তৃপক্ষ জানান ক্যাটরিনা আমাদের ভাস্কর ও শিল্পীদের যথেষ্ট সহযোগিতা করেছেন। তারা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যাটের নাচের একটি পোজ দিয়ে নির্মাণ করা হবে এই মূর্তিটি। আর সে অনুযায়ী সব রকম মাপ নেয়ে হয়েছিল। ২০ জন শিল্পীর পরিশ্রমে তৈরি হবে ক্যাটের এই মূর্তি। এতে খরচ হবে পুরো দেড় লক্ষ পাউন্ড। এ বছরেই ক্যাটরিনা কাইফ নিজ হাতে উন্মোচন করবেন তার এই মূর্তি। দারুণ উচ্ছাসিত ক্যাটরিনা এখন দিন গুনছেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply