
সময় ডেস্ক :: ইমন খান। দু:খ, কষ্ট, বেদনা, পাওয়া-না পাওয়ার ব্যথার কথা ফুটে ওঠে যার প্রতিটি গানে। কিন্তু এবার রোমান্টিকতার ছোঁয়া নিয়ে আসছেন তার নতুন গানের মাধ্যমে। দীর্ঘ বিরতির পর তিনি মোহনা ইতিকে সাথে নিয়ে আবারও তার ভক্তদের উপহার দিচ্ছেন ‘মন বাগানে’ শিরোনামে নতুন গান। এসকে ওয়াসিমের কথা ও সুরে এর সংগীতায়োজন করেছেন রেমো বিপ্লব। গানটি প্রকাশ করেছে এনপি মিডিয়া। অডি’র পাশাপাশি গানটি ভিডিও উপভোগ করতে পারবেন শ্রোতারা। রাজধানীর বিভিন্ন মনোমুগ্ধকর লোকেশনে এর ভিডিও নির্মাণ করা হয়েছে। গানের মডেল আরিয়ান আরিফ ও বৃষ্টির পাশাপাশি দেখা যাবে ইমন খান ও মোহনা ইতি’র উপস্থিতি। গানটি প্রসঙ্গে কণ্ঠশিল্পী ইমন খান ও মোহনা ইতি বলেন, ‘এবার এই গানটি আমরা দু’জন মিলে করেছি। অন্যান্য গানের মধ্যে ব্যতিক্রম এবং রোমানটিক গান এটা। আমরা চেষ্টা করে যাচ্ছি নিজেদের মেধার সবটুকু দিয়ে ভালো কিছু করার। নতুন গানটিও অনেক যতেœ তৈরি হয়েছে। আশা করছি এটি শ্রোতাদের মন জয় করবে।’
বর্তমানে ইমন খান ও মোহনা ইতি বিভিন্ন অ্যালবামের গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এনপি মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক মোঃ সুমন আলী খান বলেন, বাংলার গান বিশ্বের দরবারে তুলে ধরার জন্য ‘এনপি মিডিয়া’ উদ্যোগ নিয়েছে। আমি আশবাদি শ্রোতাদের পরম ভালবাসা নিয়ে আমরা এগিয়ে যেতে পারবো।
ভিডিওঃ
Designed by: Sylhet Host BD
Leave a Reply