1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:54 am

সিলেটে সমাবেশ শেষে মুক্তাদিরসহ বিএনপির অন্তত ৩০ নেতাকর্মী আটক

Reporter
  • Updated Wednesday, October 24, 2018
  • 791

সময় ডেস্ক: সিলেটের রেজিস্ট্রারি মাঠে জাতীয় নাগরিক ঐক্যফ্রন্টের সমাবেশ থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদিরসহ ৩০ জনকে আটক করেছে পুলিশ। সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ জানান, সন্ধ্যায় নগরীর উপশহরের রোজভিউ হোটেলের সামনে থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে ধরে নিয়ে যায় পুলিশ। এ সময় আরোও কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল ইবনে রাজা জানান, সমাবেশের পর দক্ষিণ সুরমা বিএনপি, ছাত্রদলের কমপক্ষে ১২ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আজমল বক্ত সাদেক বলেন, সমাবেশের পরপরই বহু নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের হাতে ঠিক কতজন গ্রেফতার হয়েছেন সেটি এখনো তারা হিসেব করে মেলাতে পারেননি। ৩০ জনের বেশি নেতাকর্মী আটক হয়েছেন বলে তারা জানতে পেরেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD