1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:23 pm

সিম ২বছর বন্ধ থাকলে মালিকানা বাতিল ॥

Reporter
  • Updated Sunday, March 15, 2015
  • 520

সময় ডেস্ক ॥ এক টানা দুই বছর বন্ধ থাকলে মোবাইল সিমের মালিকানা হারাবেন সংশ্লিষ্ট গ্রাহকরা। বৃহস্পতিবার এমনি নির্দেশনা জারি করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে দীর্ঘ দিনের অব্যবহৃত বা পুরনো সিম বিক্রি নিয়ে মোবাইল অপারেটরদের বহুদিনের সমস্যার একটা সমাধান হলো। ‘ডাইরেকটিভস অন সার্ভিস অ্যান্ড ট্যারিফ ২০১৫’ নামে জারি করা নির্দেশনায় মোবাইল সংযোগ অকার্যকর, আবার চালু এবং পুনরায় বিক্রির ব্যাপারে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছে বিটিআরসি। এছাড়া মোবাইল রিচার্জের বিষয়ে টাকার হিসাবে বিভিন্ন নূন্যতম মেয়াদের বিষয়েও নির্দেশনা দেয়া হয়েছে। এতে বলা হয়েছে- টানা ৯০ দিন বন্ধ থাকলে মোবাইল সংযোগ নিষ্ক্রিয় হয়ে যাবে। তবে এক বছরের মধ্যে ন্যূনতম রিচার্জের মাধ্যমে এই সংযোগ আাবার চালু করা যাবে। এক বছরের চালু মধ্যে চালু না করলে দুই বছরের মধ্যে অনধিক ১০০ টাকা জরিমানা দিয়ে সিম চালু করা যাবে। দুই বছর সংযোগ বন্ধ থাকলে সিমটি বিক্রি করতে পারবে অপারেটররা, যদি কমিশন বা কোনো সংস্থার আপত্তি না থাকে। তবে পুনরায় বিক্রি করার আগে এসব নম্বর অপারেটরদের নিজস্ব ওয়েবসাইট, কাস্টমার কেয়ার সেন্টার এবং কমিশনের ওয়েবসাইটে দিতে হবে। একই সঙ্গে সেই গ্রাহকের নিবন্ধন, ব্যবহার ও অন্যান্য ডকুমেন্ট অপারেটরদের সংরক্ষণ করতে হবে। দুই বছর পর সংযোগ বিক্রির তিন মাস আগে কমপক্ষে তিনটি সংবাদপত্রে বিজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি সবাইকে জানাতে হবে। চলতি বাজার দরেই পুনরায় বিক্রি করতে হবে। মোবাইল রিচার্জের ক্ষেত্রে বলা হয়েছে- ১০ থেকে ৩০ টাকা রিচার্জে ১০ দিন, ৩১ থেকে ৫০ টাকায় ১৫ দিন, ৫১ থেকে ১৫০ টাকায় ৩০ দিন, ১৫১ থেকে ৩০০ টাকায় ৪৫ দিন, ৩০১ থেকে ৫০০ টাকায় ১০০ দিন, ৫০১ থেকে ৯৯৯ টাকায় ১৮০ দিন এবং এক হাজার বা তার বেশি টাকা রিচার্জে নূন্যতম এক বছর মেয়াদ দিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD