1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:16 am

চমক নিয়ে মুক্তি পাচ্ছে ছুঁয়ে দিলে মন

Reporter
  • Updated Saturday, March 21, 2015
  • 584

সময় ডেস্ক ॥ সবকিছু ঠিক থাকলে ১০ এপ্রিল মুক্তি পাচ্ছে শিহাব শাহীন পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘ছুঁয়ে দিলে মন’। চলচ্চিত্রটি নিয়ে বেশ উচ্ছ্বসিত নীলা চরিত্রে রূপদানকারী জাকিয়া বারী মম। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে প্রচারণা শুরু করেছেন মম। ‘দারুচিনি দ্বীপ’ খ্যাত এ অভিনেত্রী বলেন, “এ চলচ্চিত্র নিয়ে আমি খুবই আশাবাদী। ১০ এপ্রিল সারাদেশে মুক্তি পাচ্ছে ‘ছুঁয়ে দিলে মন’। এর জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আশা করছি ভিন্নরকম চমক নিয়ে দর্শকের ভালবাসা অর্জন করবে সিনেমাটি। ঠিক কী ধরনের চমক থাকবে এ সিনেমায় এমন প্রশ্নের জবাবে মম বলেন, ‘নির্মাণশৈলী, গান, অভিনয় সবকিছুতেই ভিন্ন রকম কিছু দেখবেন দর্শক। সবাইকে শুধু বলব সিনেমা হলে এসে দেখুন। আপনাদের প্রত্যাশা পূরণ হবে। ‘ছুঁয়ে দিলে মন’ এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও জাকিয়া বারী মম। এ ছাড়া রয়েছেন ইরেশ যাকের, মিশা সওদাগর, আলীরাজ, নওশাবা প্রমুখ। মাস কয়েক আগে প্রকাশ হয়েছে ‘ছুঁয়ে দিলে মন’ এর অডিও অ্যালবাম। এতে গান থাকছে ৬টি। ‘ভালবাসা দাও ভালবাসা নাও’ শিরোনামের গানটি লিখেছেন মারজুক রাসেল। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ। বাকি গানের সুর ও সঙ্গীত করেছেন সাজিদ সরকার। গানগুলো লিখেছেন সাজু খাদেম, শাহান কবন্ধ, সিরাজুম মনির ও সোমেশ্বর অলি। ‘ছুঁয়ে দিলে মন’ প্রযোজনা করেছে ধ্বনিচিত্র লিমিটেড ও মনফড়িং।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD