1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:16 am

বাংলাদেশী এক্টভিস্ট ফোরামের আযোজনে সৈয়দ আশরাফুল ইসলামের স্বরনে শোক সভা ও দোয়া মাহফিল

Reporter
  • Updated Monday, January 14, 2019
  • 582

সংবাদদাতা :: রোববার ১৩ জানুয়ারি, পূর্ব লন্ডনে মাইত্রূ বিজনেস সেন্টারে সৈয়দ আশরাফুল ইসলামের স্বরনে শোক সভা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কমিউনিটি নেতা সৈয়দ নূরুল ইসলাম দুলু ও সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল মালিক খোকন। প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ জুলকার নাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের স্পিকার কাউন্সিলার আয়াছ মিয়া এবং জি এল এ মেম্বার উমেস দেশাই। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্ত রাজ্য আওয়ামী লীগের প্রেসিডেন্ট সুলতান শরীফ। সভায় বক্তব্য রাখেন কমিউনিটি নেতা সাবেক কাউন্সিলার গোলাম মর্তুজা, সাবেক স্পিকার কাউন্সিলার আব্দুল মুকিত চুনু এম বি ই, সাবেক কাউন্সিলার হেলাল আব্বাস, মুজিবুর রহমান, সিরাজুল হক সিরাজ, কুতুব উদ্দিন, আব্দুল আলী রউফ,  রফিক উল্লাহ, মনুহর আলী, আবুল লেইছ মিয়া, আলতাফ হোসেন বাইছ, আনসার আহমদ উল্লাহ, সাবেক কাউন্সিলার মোঃ শহীদ আলী, গয়াছুর রহমান, হাবিব আলী মাখন, হুসনা আরা মতিন, নাজমা হোসেন, ইসমাইল হোসেন, মুজিবুল হক মনি, সাদেক কোরেশী, মস্তফা কামাল মিলন, সাবেক কাউন্সিলার সেলিম উল্লাহ প্রমুখ। উল্লেখ্য যে সৈয়দ আশরাফুল ইসলাম দীর্ঘদিন এই কমিউনিটিতি বিভিন্ন ভাবে বিভিন্ন কাজের মধ্যদিয়ে জড়িত থাকায় বক্তাগন তাদের নিজ নিজ অবিগ্তার স্মৃিত চারন করেন এবং তাঁর স্বরনে টাওয়ার হ্যামলেটস্ কোন স্থাপনার নাম দেয়ার জন্য টাওয়ার হেমলেটস্ কাউন্সিলের কাউন্সিলারদের কাছে দাবি জানান। সভায় কোরান তেলায়াত করেন সৈয়দ আসফাক আহমদ এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন  মুজিবুর রহমান মুজিব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD