1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:16 am

বাবা চাচার মতো আমিও আজীবন নবীগঞ্জের মানুষের সেবা করে যেতে চাই – জলুল হক চৌধুরী সেলিম

Reporter
  • Updated Monday, January 21, 2019
  • 774

মতিয়ার চৌধুরী, লন্ডন: বাবা-চাচার মতো আমিও আজীবন নবীগঞ্জের মানুষের সেবা করে যেতে চাই আর সে লক্ষ্যকে সামনে রেখেই আমার পথচলা এমন্তব্য নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং যুবলীগ নেতা ফজলুল হক চৌধুরী সেলিমের। গতকাল ২০ জানুয়ারী রাতে ইষ্টলন্ডনের একটি রেষ্টুরেন্টে নবীগঞ্জ উপজেলা অর্গেনাইজেশন ইউকে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন বাবা চাচা  যে ভাবে নবীগঞ্জের মানুষের সেবা করে গেছেন তাদের পথ অনুষরণ করে একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে নবীগঞ্জের মানুষের পাশে আছি এবং থাকবো। তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার আশাবাদ ব্যক্ত করে বলেন তৃণমূলের নেতাকর্মীরা আমার সাথে আছে তিনি দলমত নির্বিশেষে প্রবাসীদের সহযোগীতা কামনা করেন।  সংগঠনের সভাপতি আব্দুল হালিম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবু তালিম চৌধুরী নিজামের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মতিয়ার চৌধুরী। অনুষ্টানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন  বৃুটেনের জনপ্রীয় টিভি প্রেজেন্টার জাহাঙ্গির রানা, মতবিনিময় সভায় বক্তব্য রাখেন যুবনেতা শামীম চৌধুরী, কামরুল হাসান চৌধুরী,হাদিস মিয়া, দেওয়ান মোকাদ্দিম চৌধুরী নিয়াজ, বশির মিয়া, ফরাস মিয়া, শিব্বির সোলায়মান, আসাদ চৌধুরী, আতিকুর রহমান লিটন, আবুবকর আহমেদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD