
সময় ডেস্ক ॥ দেশীয় ছবির জনপ্রিয় নায়ক শাকিব খান ও টালিউডের আলোচিত নায়িকা পাওলি দাম একসাথে বাংলাদেশের একটি ছবিতে কাজ করছেন। তবে হাসিবুর রেজা কল্লোল পরিচালিত সত্তা শিরোনামে ছবিটির শুটিং থমকে গেছে। ২০১৪ সালের ১৬ নভেম্বর ঢাকার এফডিসিতে ঝর্ণা স্পটের সামনে ছবিটির শুটিং শুরু হয়। কিন্তু পরে শাকিব খান ও পাওলির শিডিউল জটিলতায় ছবির শুটিং বন্ধ হয়ে যায়। সূত্র মতে জানা যায়, মূলত ছবির নায়ক শাকিব খান শিডিউল না দেয়াতেই পরিচালক সত্ত্বা ছবির শুটিং করতে পারছেন না। শাকিব খান বর্তমানে ”আরও ভালোবাসবো তোমায়”, ”রানা দ্য ফাইটার”, ”মেন্টাল”, ”পূর্ণদৈঘ্য প্রেম কাহিনী দুই” ছবিগুলোতে কাজ করছেন। আসছে ঈদকে সামনে রেখেই ছবিগুলো মুক্তি দেয়ার লক্ষে নির্মিত হচ্ছে। আর তাইতো ভিন্নধারার ছবি ”সত্ত্বা” নিয়ে ছবির ইউনিট রয়েছে দোটানায়। কারণ ছবিটি দ্রুত শেষ করার পরিকল্পনা ছিল ”সত্ত্বা” ইউনিটের। শাকিব-পাওলি জুটির প্রথম ছবি কবে নাগাদ শুটিং শেষ হবে এবং প্রেক্ষাগৃহে মুক্তি মিলবে। বিষয়টি এখন ছবির পরিচালক নিজেও নিশ্চিত করতে পারেনি।
Designed by: Sylhet Host BD
Leave a Reply