
স্পোর্টস ডেস্কঃ নেইমারকে দলে ভেড়াতে এবার অনেক বড় একটা প্রস্তাব দিলো রিয়াল মাদ্রিদ। তিনজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের সাথে আরও ১০০ মিলিয়ন ইউরো দিয়ে নেইমারকে দলে ভেড়াতে চায় তারা।
নেইমার দল ছাড়বে এমন গুঞ্জন দলবদলের মৌসুম শুরু হওয়ার সময় থেকেই শোনা যাচ্ছিলো। নেইমারকে দলে ভেড়াতে সবার থেকে এগিয়ে ছিলো বার্সেলোনা।
কিন্তু হঠাৎই নেইমারের বিষয়ে আগ্রহ প্রকাশ করে রিয়াল মাদ্রিদ। এবার তারা গ্যারেথ বেল, কেইলর নাভাস এবং হামেস রদ্রিগেজের সাথে আরও ১০০ মিলিয়ন ইউরো দিয়ে হলেও নেইমারকে দলে ভেড়াতে চায় মাদ্রিদের জায়ান্টরা।
Designed by: Sylhet Host BD
Leave a Reply