1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:47 am

স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে যা করবেন

Reporter
  • Updated Monday, September 2, 2019
  • 509

সময় ডেস্ক ॥ স্বাস্থ্যোজ্জ্বল ও লম্বা চুল মানুষের সোন্দর্য্যকে আরো ফুটিয়ে তোলে। তাই চুলকে স্বাস্থ্যোজ্জ্বল করতে কিছু কিছু নিময় মেনে চলতে হবে। চলুন জেনে নেয়া যাক, চুলের উজ্জ্বলতা ধরে রাখতে কি কি করবেন।
প্রোটিন ট্রিটমেন্ট:
চুলের যত্নে প্রোটিন ট্রিটমেন্টের বিকল্প নেই। সেজন্য যে পার্লারে দৌড়াদৌড়ি করতে হবে এমন নয়। সপ্তাহে একদিন ঘরেই করে ফেলতে পারেন প্রোটিন ট্রিটমেন্ট। এজন্য একটি ডিম ফেটিয়ে নিন। চুল অতিরিক্ত শুষ্ক হলে শুধু ডিমের সাদা অংশ নেবেন। ডিমের সঙ্গে ২ চা চামচ নারকেলের তেল ও আধা চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি ভেজা চুলে লাগান। ৩০ মিনিট পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। চুল হবে ঝলমলে।
করলার রস:
করলার রস চুলে লাগিয়ে রাখুন আধা ঘণ্টা। শ্যাম্পু দিয়ে নিন চুলে। লেবু মিশ্রিত পানি দিয়ে ধুয়ে ফেলুন চুল। চুলের যতেœ এটি চমৎকার কাজ করে। নরম চুলের জন্য ১ কাপ কন্ডিশনারের সঙ্গে ২ থেকে ৩ টেবিল চামচ মধু মিশিয়ে নিন। মিশ্রণটি ভেজা চুলে আধা ঘণ্টা লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। করলার রস আপেল সিডার ভিনেগার শ্যাম্পু শেষে আপেল সিডার ভিনেগার মেশানো পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। চুল হবে সিল্কি।
ঘরোয়া কন্ডিশনার:
ডিম ও টক দই একসঙ্গে ফেটিয়ে কন্ডিশনার তৈরি করুন চুলের জন্য। ১০ মিনিট চুলে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
আমন্ড তেল:
শুষ্ক ও ভেঙে যাওয়া চুলের জন্য আমন্ড তেল ব্যবহারের বিকল্প নেই।
রোদে ক্ষতিগ্রস্ত চুলের জন্য:
আধা কাপ মধুর সঙ্গে ১টি ডিমের কুসুম এবং ২ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। প্যাকটি ২০ মিনিট চুলে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
মনে রাখবেন:
চুলে গরম পানি লাগাবেন না। খুশকির অন্যতম কারণ অপরিচ্ছন্নতা। চুল তাই সবসময় পরিষ্কার রাখা জরুরি। চুল বেশি শক্ত করে বাঁধবেন না। ৬ সপ্তাহে একবার চুলের আগা ছেঁটে নেবেন। ভেজা চুল আঁচড়াবেন না। প্রতিদিনের খাদ্য তালিকায় রাখবেন প্রচুর ফল ও সবজি। পানিও পান করতে হবে পর্যাপ্ত পরিমাণে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD