1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:57 am

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে যা করণীয়

Reporter
  • Updated Monday, September 23, 2019
  • 636

সময় ডেস্ক ॥ ত্বক চর্চার জন্য অনেকেই নিয়মিত পার্লারে যান। কিন্তু ঘন ঘন রাসায়নিক ব্যবহারে ত্বকের ক্ষতি হতে পারে। চাইলে বাড়িতে বসেও ত্বকের যতœ নিতে পারেন। এতে একদিকে যেমন ত্বকের উজ্জ্বলতা বাড়বে, তেমনি ত্বক সুস্থও থাকবে। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কয়েকটি ঘরোয়া প্যাক ব্যবহার করতে পারেন। যেমন-
১. দুই চামচ টক দইয়ের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। ভালো করে ফেটে ঘন পেস্ট তৈরি করুন। তারপর সেই পেস্ট মুখে লাগিয়ে আধ ঘন্টা রেখে দিন। পেস্টটি শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলুন। এতে ত্বকের উজ্জ্বলতা যেমন বাড়বে, তেমনি নরমও হবে।
২. কফি কিংবা কোকো পাউডার অল্প করে একটি পাত্রে নিয়ে নিন। কোকো পাউডারের সঙ্গে এক-দুই চামচ মধু মিশিয়ে মুখে, গলায় এবং ঘাড়ে লাগিয়ে নিন। ভালোভাবে ম্যাসাজ করুন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বকের বলিরেখা দূর হবে।
৩. ডিমের সাদা অংশ নিয়ে তার মধ্যে লেবুর রস মিশিয়ে দিন। ব্ল্যাকহেডসের কারণে ত্বকের অনেকাংশ কালচে দেখায়। এ মিশ্রণটি ত্বকের কালচে ভাব দূর করতে সাহায্য করবে। অনেকক্ষণ লাগিয়ে রাখার পর ভালো করে ধুয়ে ফেলুন। একদিন পেস্টটি ব্যবহার করলেই অনেকদিন এর প্রতিক্রিয়া পাওয়া যায়।
৪. পরিমাণ মতো দুধের সঙ্গে টমেটো পিউরি মিশিয়ে একটা ঘন পেস্ট বানিয়ে ফেলুন। সারা রাত এই পেস্টটি লাগিয়ে রাখলে দারুণ উপকার পাওয়া যায়। সেটা সম্ভব না হলে অনেকক্ষণ লাগিয়ে রাখুন। এতে ত্বক পরিষ্কার হয়ে উজ্জ্বল দেখাবে।
৫. বিশুদ্ধ হলুদ গুঁড়ার সঙ্গে খাঁটি নারকেল তেল মিশিয়ে নিয়ে একটা পেস্ট তৈরি করুন। তৈলাক্ত ত্বকের জন্য এই পেস্ট খুবই উপকারী। মুখে প্রায় এক ঘন্টা লাগিয়ে রাখুন। এতে ত্বক ভালো হয়। সেই সঙ্গে ত্বকের বিভিন্ন সমস্যাও দূর হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD