1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:58 am

দুর্গাপূজার শুভেচ্ছা হিসেবে ভারতে যাচ্ছে ৫০০ মেট্রিক টন ইলিশ

Reporter
  • Updated Monday, September 30, 2019
  • 562

সময় ডেস্ক ॥ দূর্গাপূজার শুভেচ্ছা হিসেবে ভারতে ৫০০ মেট্রিক টন ইলিশের প্রথন চালানের ২৪ মেট্রিক টন ইলিশ গতকাল রোববার ভারতে যাচ্ছে। দুপুরে বেনাপোল বন্দর হয়ে পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশের ইলিশ পাঠানো হবে বলে বেনাপোল বন্দর সূত্রে জানা গেছে। জানা যায়, প্রতি কেজি ইলিশের মূল্য ছয় ডলার (প্রায় ৫০০ টাকা) করে ভারতে রফতানি হবে। শুল্ক মুক্ত সুবিধায় ছাড় করা হবে ইলিশের এ চালান। এ বিষয়ে ব্যবসায়ীরা জানান, বাণিজ্য মন্ত্রণালয় থেকে পূজা উপলক্ষে ভারতে ৫০০ মেট্রিক টন ইলিশ রফতানির সিদ্ধান্ত হয়েছে। আগামী ১০ অক্টোবরের মধ্যে ৫০০  মেট্রিক টন ইলিশের সব চালান সেখানে রফতানির নির্দেশনা রয়েছে। বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন বলেন, দূর্গাপূজার শুভেচ্ছা হিসেবে ভারতে ৫০০ মেট্রিক টন ইলিশ পাঠানো হচ্ছে। তবে এটি রফতানির কোনো বিষয় নয়। দূর্গাপূজা উপলক্ষে শুধু পাঠানো হবে। পশ্চিমবঙ্গে ৫০০ টন ইলিশ রফতানির বিশেষ অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। তিনি বলেন, বাংলাদেশের ব্যবসায়ীরা ভারতের কলকাতায় ইলিশ নিয়ে যাবেন। পরে সেখানকার বাজারে তা বিক্রি করবেন। মূলত কলকাতার বাজারেই এই ইলিশ বিক্রি হবে। ২০১২ সালের পর থেকে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করে দেয় বাংলাদেশ। এর পর থেকে বৈধভাবে বাংলাদেশের ইলিশ পশ্চিমবঙ্গে যায়নি। এ বছর পশ্চিমবঙ্গে তেমন ইলিশ ধরা পড়েনি। গত বছর যে ইলিশ ২০০ রুপি কেজিতে বিক্রি হয়েছিল, এবার সেই ইলিশ ৫০০ রুপিতে বিক্রি হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD