1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:58 am

আত্মঘাতী বোমায় ৩ সন্তান সহ নিহত বাগদাদি -ট্রাম্প

Reporter
  • Updated Monday, October 28, 2019
  • 477

সময় ডেস্ক :: মারা গেছেন বিশ্বের সবচেয়ে বড় জঙ্গি নেতা আবু বকর আল বাগদাদি। গত শনিবার সিরিয়ার ইদলিব প্রদেশে চালানো এক মার্কিন হামলার সময় নিজের ৩ সন্তানসহ আত্মহত্যা করেছেন জঙ্গি গোষ্ঠী আইএসের প্রধান। গতকাল রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৪ মিনিটের (মার্কিন সময় রোববার সকাল ৯টা ২৪) দিকে এক ঘোষণায় এমনটা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় রোববার সকাল থেকেই আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসে মার্কিন হামলায় বাগদাদি নিহতের খবর। সারাদিন শেষে সন্ধ্যায় খবরটির সত্যতা নিশ্চিত করেন ট্রাম্প। ট্রাম্প জানান, মার্কিন প্রেসিডেন্ট জানান, অভিযানটি পরিচালনার জন্য রুশ আকাশসীমা ব্যবহার করেছে মার্কিন সেনারা। নিজের ঘোষণায় রাশিয়া, সিরিয়া, তুরস্ক, ইরাক ও সিরীয় কুর্দদের অভিযানে সহায়তার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি। বলেছেন, সিরীয় কুর্দরা ভিযানটি পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করেছে। অভিযানটি পরিচালনার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প নিজে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD