1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:09 am

বৃটেনে লরির ভেতর ৩৯ মৃতদেহ

Reporter
  • Updated Thursday, October 24, 2019
  • 410

সময় ডেস্ক:: বৃটেনের এসেক্সে একটি লরির ভেতর থেকে ৩৯টি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে ৩৮টি প্রাপ্ত বয়স্কদের। একটি মৃতদেহ একজন টিনেজারের। এরা কোন দেশের নাগরিক তা নিশ্চিত হওয়া যায় নি। এসেক্সের তুরোকে ওয়াটারগøাডে শিল্পাঞ্চল থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা এদেরকে বুলগেরিয়া থেকে বহন করে এনেছে ওই লরিটি এবং শনিবার ওয়েলসের হোলিহেড দিয়ে বৃটেনে প্রবেশ করেছে। এসেক্স পুলিশ বলেছে, তাদেরকে বুধবার খুব সকালে ফোন করে ওয়াটারগøাড শিল্পাঞ্চল পার্কে যেতে বলা হয়। এরপরই তারা হত্যা বিষয়ক একটি তদন্ত শুরু করেছে। এর সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ উত্তর আয়ারল্যান্ডের ২৫ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে। প্রধান সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড্রু মেরিনার এক বিবৃতিতে বলেছেন, এতগুলো মানুষ তাদের প্রাণ হারিয়েছেন। এটা একটি ট্রাজিক ঘটনা। আসলে কি ঘটেছিল তা উদঘাটনের জন্য আমাদের তদন্ত চলছে। নিহতদের পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে। তবে এটা দীর্ঘ সময়সাপেক্ষ ব্যাপার বলে মনে হচ্ছে। আমাদের সন্দেহ ওই লরিটি ১৯ শে অক্টোবর হোলিহেড দিয়ে বৃটেনে প্রবেশ করেছে। এ বিষয়ে তদন্তে আমরা আমাদের অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছি। তার ভাষায়, আমরা ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে লরি ড্রাইভারকে গ্রেফতার করেছি। তাকে অব্যাহত তদন্তের জন্য পুলিশ কাস্টডিতে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD