1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:59 am

বিপিএলের টিকিট বিক্রি শুরু মঙ্গলবার, দাম সর্বনিম্ন ২০০ টাকা

Reporter
  • Updated Tuesday, December 10, 2019
  • 550

সময় ডেস্ক ॥ জাতির পিতা বঙ্গবন্ধুর নামে আয়োজিত বিপিএলের সপ্তম আসর বুধবার থেকে মাঠে গড়াবে। মঙ্গলবার থেকে নির্ধারিত বুথে পাওয়া যাবে বিপিএলের প্রথম পর্বের টিকিট। ঢাকায় প্রথম পর্বের ম্যাচ হবে ১৪ তারিখ পর্যন্ত। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বঙ্গবন্ধু বিপিএলের প্রথম পর্বের জন্য সর্বনিম্ন দুইশ এবং সর্বোচ্চ দুই হাজার টাকা টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে পাওয়া যাবে টিকিট। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন এক নম্বর বুথে এবং মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে পাওয়া যাবে বিপিএলের প্রথম পর্বের টিকিট। স্টেডিয়ামের পূর্ব পাশের স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে দুইশ টাকা। উত্তর এবং দক্ষিণ স্ট্যান্ডের জন্য টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে তিনশ টাকা। ক্লাব হাউজ এবং ভিআইপি স্ট্যান্ডের টিকিটের দাম ঠিক করা হয়েছে পাঁচশ টাকা। আর সর্বোচ্চ দুই হাজার টাকা টিকিটের দাম ধরা হয়েছে গ্রান্ড স্ট্যান্ডের জন্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD