1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:46 pm

মিউজিক ভিডিওর সকল রেকর্ড ভেঙ্গে দিলেন ‘হ্যাপি’

Reporter
  • Updated Wednesday, April 29, 2015
  • 513

সময় ডেস্ক ॥ বাংলাদেশের মিউজিক ভিডিওর সকল রেকর্ড ভেঙ্গে দিয়েছে মডেল ও অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপির ভিডিও। মাত্র ২৪ ঘণ্টায় ভিডিওটি ১ লাখেরও বেশী মানুষ দেখেছে। ব্যাপক আলোচিত মডেল ও অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি একটি মিউজিক ভিডিওর মডেল হন। ২৩ এপ্রিল ভিডিওটি ইউটিউবে আপলোড করা হয়। তারপর মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ভিডিওটি ১ লাখেরও বেশী মানুষ দেখেছে। যেটি বাংলাদেশের কোনো মিউজিক ভিডিওর দ্রুত সময়ে সবচেয়ে বেশী মানুষ দেখার রেকর্ড সৃষ্টি করেছে। আবেগে আপ্লুত হয়ে হ্যাপি তার এক প্রতিক্রিয়ায় জনান, মিউজিক ভিডিওটি এতো মানুষের মধ্যে আগ্রহ তৈরি করবে কখনও ভাবিনি। তবে পরিশ্রম সার্থক হয়েছে। সবার ভালোবাসায় আগামী দিনগুলোতে আরও ভাল কাজ করতে উৎসাহ পাবো। উল্লেখ্য, এই মিউজিক ভিডিওর সাফল্য উদযাপন করা হয় রবিবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরায় সেলিব্রেশন পার্টি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, রোববার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরায় সেলিব্রেশন পার্টি অনুষ্ঠানে মিউজিক ভিডিওর সাফল্য উদযাপন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD