1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:03 am

বলিউড তারকারাবিপর্যস্ত নেপালের পাশে

Reporter
  • Updated Friday, May 1, 2015
  • 522

সময় ডেস্ক ॥ গত ২৫ এপ্রিল নেপালে সংঘঠিত হয় শক্তিশালী ভূমিকম্প। এ ভূমিকম্পে এ যাবৎ প্রাণ হারিয়েছে ৫ হাজারের উপর মানুষ। প্রাকৃতিক এ বিপর্যয় মোকাবিলায় পৃথিবীর বিভিন্ন দেশ এগিয়ে এসেছে নেপালের পাশে। তাদের মতো পাশে দাঁড়িয়েছেন বলিউড তারকারাও। অমিতাভ বচ্চন, অনিল কাপুর, শাহরুখ খান, করণ জোহর, আলিয়া ভাটসহ আরো অনেকেই তাদের ফ্যান ফলোয়ার বন্ধুদের কাছে আবেদন জানিয়েছেন আর্থিক সাহায্যের জন্য। ‘জয়েন্ট হ্যান্ড ফর নেপাল’ শিরোনামে অনলাইনে ত্রাণ গ্রহণের ব্যবস্থা করেছেন এ তারকারা। ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, আপাতত এক লাখ টাকা তোলার টার্গেট নিয়েছেন আয়োজকরা। পাঁচ হাজার টাকা দামের কুড়িটি সারভাইভ্যাল কিট কিনে নেপালে পাঠাতে চান তারা। এই কিটে থাকবে তারপুলিন তাবু, ম্যাট এবং পরিচ্ছন্নতার জন্য বিবিধ সামগ্রী। ‘কেয়ার ইন্ডিয়া’ বলে যে স্বেচ্ছাসেবী সংস্থান নেপালে দুর্গতদের সাহায্যে কাজ করছেন তাদের সঙ্গেই একত্রিত হয়েছেন এ বলিউড তারকারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD