1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:21 pm

তামিম-ইমরুলে কল্যানে ড্র করল টাইগাররা

Reporter
  • Updated Sunday, May 3, 2015
  • 494

সময় ডেস্ক ॥ বাংলাদেশ বনাম পাস্তিানের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের ফল কি হতে চলেছিল তা বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং দেখে অনেকটাই টের পাওয়া গিয়েছিল। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতার। গতকাল শনিবার সেই আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল আর ইমরুল কায়েসের রেকর্ডসংখ্যক রানের জুটির কল্যাণে টেস্ট ক্রিকেটে অন্যরকম এক ড্র দেখল ক্রিকেটপ্রেমীরা। ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। পাকিস্তানের প্রথম ইনিংসে করা ৬২৮ রানের পর যখন হার এড়ানো কঠিন ঠেকছিল, সেই খুলনা টেস্টে বীরোচিত এক ড্র এনে দিয়েছেন দুই টাইগার ওপেনার। তামিম ইকবাল খেলেছেন ২০৬ রানের অনবদ্য এক ইনিংস। কম যাননি ইমরুল কায়েসও। তার ব্যাট থেকেও এসেছে ১৫০ রানের অনন্য এক ইনিংস। তামিম-কায়েসের ওপেনিং জুটিতে আসে রেকর্ডসংখ্যক ৩১২ রান। এটি টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় ইনিংসে একমাত্র তিনশ রানের উদ্বোধনী জুটি। গতকাল শনিবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম টেস্টের পঞ্চম ও শেষ দিনের পুরোটা সময়ই ব্যাটিং করেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৫৫৫ রান করে বাংলাদেশ। প্রথম ইনিংসে আহামরি ব্যাটিং করতে না পারলেও দ্বিতীয় ইনিংসে অসাধারণ ব্যাটিং করে বাংলাদেশ। ব্যাটসম্যানদের অসাধারণ ব্যাটিংয়ের ফলে খুলনা টেস্ট ড্র করেই মাঠ ছাড়ে টাইগাররা। সংক্ষিপ্ত স্কোর- বাংলাদেশ : প্রথম ইনিংস ৩৩২/১০। পাকিস্তান : প্রথম ইনিংস ৬২৮/১০, ওভার ১৬৪.৪ (হাফিজ ২২৪, আজহার ৮৩, মিসবাহ ৫৯, আসাদ ৮৩, সরফরাজ ৮২, ইউনিস ৩৩; তাইজুল ৬/১৬৩, শুভাগত ২/১২০)। বাংলাদেশ : দ্বিতীয় ইনিংস, ৫৫৫/৬, ওভার ১৩৬ (তামিম ২০৬, ইমরুল ১৫০, সাকিব ৭৬*; হাফিজ ২/৮২, জুনাইদ ২/৮৮) ফল : ম্যাচ ড্র (দুই ম্যাচের সিরিজে ০-০ সমতা)। ম্যাচসেরা : তামিম ইকবাল। প্রসঙ্গত, বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার সিরিজের শেষ টেস্ট ম্যাচটি আগামী ৬ মে ঢাকার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।তামিম-ইমরুলে কল্যানে
ড্র করল টাইগাররা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD