1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:01 am

মস্তিষ্কের জন্য খারাপ যেসব অভ্যাস

Reporter
  • Updated Friday, January 17, 2020
  • 501

সময় ডেস্ক ॥ মস্তিষ্ক ১০০ বিলিয়ন সেল দিয়ে তৈরি। মস্তিষ্ক ছাড়্ াকারও অস্তিত্বই থাকবে না। এ কারণে এর যত্ন নেয়া খুবই জরুরি। বিজ্ঞানীদের মতে, মস্তিষ্ক অনেকটা মাংসপেশির মতো। যত এটি ব্যবহার হবে ততই এটি শক্তিশালী হবে। তবে দুঃখের বিষয়, দৈনন্দিন জীবনে এমন কিছু অভ্যাস আছে যেগুলো মস্তিষ্কের ক্ষতি করে।
যেমন- ১. ধূমপানে হৃৎপিণ্ড এবং ফুসফুসের ক্ষতি হয়। এ অভ্যাসের কারণে ত্বক দ্রুত বুড়িয়েও যায়। তবে অনেকেরই হয়তো জানা নেই, ধূমপানের কারণে মস্তিষ্কও ক্ষতিগ্রস্ত হয়। বিশেষজ্ঞদের মতে, ধূমপানের অভ্যাস মানসিক স্বাস্থ্য, আচরণগত সমস্যা তৈরি করে।
২. ধূমপানের মতো অতিরিক্ত অ্যালকোহল পানেও মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়।
৩. শরীরে আর্দ্রতা বজায় রাখতে পর্যাপ্ত পরিমাণে পান করা উচিত এটা সবারই জানা। তবে মস্তিষ্ক যে ৭৫ শতাংশ পানি দিয়ে তৈরি তা হয়তো অনেকেই জানেন না। এ কারণে শরীরে পানিশূন্যতা হলে মস্তিষ্কেও সমস্যা দেখা দেয়।
৪. মস্তিষ্কের শক্তির প্রধান উৎস হচ্ছে গ্লুকোজ, যা হলো এক ধরনের সুগার। বলা হয়, শরীরে ৫০ শতাংশেরও বেশি গ্লুকোজ মস্তিষ্কের মাধ্যমে শরীরের নানা অংশে ব্যবহৃত হয়।
তবে শরীরে গ্লুুকোজের মাত্রা বেড়ে গেলে মস্তিস্ক ক্ষতিগ্রস্ত হয়। গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত পরিমাণ সুগার খেলে মস্তিষ্কের সেলে সমস্যা হয়। সেই সঙ্গে মস্তিষ্কে রক্ত সরবরাহেও সমস্যা দেখা দেয়।
৫. মস্তিষ্কের বিশ্রামের জন্য নিয়মিত সাত থেকে আট ঘণ্টা ঘুমানো জরুরি। বিশেষজ্ঞদের মতে, ঘুম কম হলে মস্তিষ্কে টক্সিন জমা হয়। সেই সঙ্গে মস্তিষ্কের সেলও ধীরে ধীরে মরে যায়।
৬. শুধু ভালো ঘুম হলেই মস্তিষ্ক সুস্থ থাকবে না। কেউ যদি বালিশ কিংবা কাপড় দিয়ে মাথা- মুখ পুরো ঢেকে ঘুমান তাহলেও মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়। কারণ শ্বাস ছাড়ার সঙ্গে সঙ্গে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়। মুখ ঢাকা থাকলে শরীর পর্যাপ্ত অক্সিজেন পাওয়া থেকে বঞ্চিত হয়। আর অক্সিজেনের ঘাটতি হলে মস্তিষ্কের স্বাভাবিক কার্যকারিতা কমে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD