1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:58 am

বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ইনজামাম

Reporter
  • Updated Tuesday, January 21, 2020
  • 461

সময় ডেস্ক ॥ পাকিস্থান সফরে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে ধন্যবাদ জানিয়েছেন ইনজামাম-উল-হক। পাকিস্থানের এ কিংবদন্তি ক্রিকেটার সোমবার নিজের ইউটিউব চ্যানেলে বলেন, পাকিস্থান সফরে আসার সিদ্ধান্ত নেয়ায় আমরা বাংলাদেশের কাছে কৃতজ্ঞ। টাইগারদের ধন্যবাদ। বাংলাদেশ যদি পুরো সিরিজটি একসঙ্গে খেলে যেত তাহলে সমর্থকদের জন্য আরও ভালো হতো। আমার বিশ্বাস সমর্থকরা সিরিজটি ভালোভাবে উপভোগ করবেন। ২০০৯ সালে লাহোরে শ্রীলংকা ক্রিকেট দলকে বহনকারী বাসে সন্ত্রাসী হামলার পর থেকেই পাকিস্থান সফরে যেতে সাহস পাচ্ছে না বিদেশি কোনো দল। তবে দেশের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে সর্বোচ্চ চেষ্টাই করে যাচ্ছে পাকিস্থান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সম্প্রত সন্ত্রাসী হামলায় আক্রান্ত সেই শ্রীলংকা ক্রিকেট দলকে নিয়েই করাচি এবং রাওয়ালপিন্ডিতে সিরিজ আয়োজন করেছে পাকিস্থান। সবকিছু ঠিক থাকলে আগামী ২২ জানুয়ারি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্থান সফরে যাবে বাংলাদেশ দল। এই সফরে নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা না হলে ফেব্রুয়ারিতে টেস্ট আর এপ্রিল মাসে একটি ওয়ানডে আর একটি টেস্ট ম্যাচ খেলতে ফের পাকিস্থান সফরে যাবে বাংলাদেশ দল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD