1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:07 am

প্রথম বাংলাদেশি হিসেবে তামিমের ১৩ হাজার রান

Reporter
  • Updated Monday, February 24, 2020
  • 455

সময় ডেস্ক ॥ নতুন মাইলফলক স্পর্শ করলেন তামিম ইকবাল। জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টে প্রথম ইনিংসে ৪১ রান করে আউট হন তামিম। আর এ রান করার পথেই প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি মিলে ১৩ হাজার রানের রেকর্ড গড়েছেন তামিম। নতুন এ মাইলস্টোন ছুঁতে তামিমের প্রয়োজন ছিল মাত্র ২৭ রান। দেশের হয়ে ৬০টি টেস্টে ১১৫টি ইনিংস খেলে ৯টি সেঞ্চুরি ও ২৭টি ফিফটির সাহায্যে ৪ হাজার ৪০৫ রান করেছেন তামিম। ওয়ানডে ক্রিকেটে ২০৪ ম্যাচ খেলে ১১টি সেঞ্চুরি ও ৪৭টি ফিফটির সাহায্যে ৬ হাজার ৮৯২ রান করেছেন বাঁ-হাতি এ ওপেনার। আর টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ৭৭টি ম্যাচ খেলে একটি সেঞ্চুরি ও ৭টি ফিফটির সাহায্যে ১ হাজার ৭১৭ রান করেছেন তামিম ইকবাল। ৩০ বছর বয়সী এ ওপেনার দেশের হয়ে ইতিমধ্যে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ৩৪১টি ম্যাচ খেলে ২১টি সেঞ্চুরি আর ৮১টি ফিফটির সাহায্যে ১৩ হাজার ১৪ রান করেছেন। দেশের হয়ে রান সংগ্রহে তামিম ইকবালের ঠিক পরেই রয়েছেন সাকিব আল হাসান। জুয়াড়িদের কাছ থেকে ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে তা গোপন করায় এক বছর নিষিদ্ধ হওয়া সাকিব সংগ্রহ করেছেন ১৪টি সেঞ্চুরিতে ১১ হাজার ৭৫২ রান। দেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ ১১ হাজার ৬০৭ রান করেছেন মুশফিকুর রহিম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD