1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:16 am

শিমুর টেস্টটিউব বেবি!

Reporter
  • Updated Sunday, May 10, 2015
  • 460

বিনোদন ডেস্ক : সুমাইয়া শিমু অনেকদিন ধরেই অভিনয়ের সাথে জড়িত। তার অভিনীত বেশিরভাগ কাজই বেশ প্রশংসিত। কিন্তু বিয়ের আগে তার কোলে টেস্টটিউব বেবি। এটা কিভাবে সম্ভব! খবর নিয়ে জানা গেলো, এটা একটি নাটকের দৃশ্যের ছবি। যে নাটকের নাম ‘টেস্টটিউব বেবি’। কিছুদিন আগে উত্তরায় এর দৃশ্যধারনের কাজ শেষ হয়েছে। কমল হাসান বাবরের গল্পে নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আরবি প্রীতম। নাটকটিতে আরো অভিনয় করেছেন বাবর ও আজাদ আবুল কালাম। নাটকটি নিয়ে নির্মাতা আরবি প্রীতম বলেন, ‘এটা মূলত বাচ্চা হয়না এমন এক দম্পত্তির গল্প। এখানে বাবর ও শিমু আপাকে দম্পত্তির ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। আর আজাদ আবুল কালাম বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। টেস্টটিউব বেবিকে ঘিরেই এ নাটকের গল্প। খুব শিগগিরই যে কোনো চ্যানেলে প্রচার হবে নাটক ‘টেস্টটিউব বেবি’। সূত্র : বাংলানিউজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD