1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:46 am

ঈদে নেই ‘আঁচল’!

Reporter
  • Updated Tuesday, June 2, 2015
  • 502

সময় ডেস্ক ॥ আসন্ন ঈদের জন্য যেসকল সিনেমা মুক্তির সম্ভাবনা রয়েছে সেই তালিকায় রয়েছে অপু বিশ্বাস অভিনীত ‘লাভ ম্যারেজ’, বিদ্যা সিনহা মিমকে ‘পদ্মপাতার জল’, মাহিয়া মাহিকে ‘অগ্নি টু’ এবং পরীমনির ‘আরো ভালবাসবো তোমায়’। ঈদে নায়িকা ববির একককোন ছবি না থাকলেও ‘আরও ভালবাসবো তোমায়’ ছবিতে বিশেষ একটি চরিত্রে দেখা যাবে তাকে। ঈদে এই পাঁচ নায়িকাকে দর্শক প্রেক্ষাগৃহে পেলেও থাকছেন না আঁচল। হালের এই আলোচিত নায়িকার ঈদে কোন ছবি মুক্তি পাচ্ছে না। এদিকে আঁচলের হাতে নতুন কোন ছবিও নেই। সেকারণে অলস সময় কাটাচ্ছেন তিনি। গেল ঈদেও তার অভিনীত ‘কিস্তিমাত’ ছবিটি মুক্তি পায়। সেই সুবাদে পুরো ঈদ জুড়ে আলোচিত এই নায়িকা চ্যানেল ও সংবাদমাধ্যমে নিউজের কেন্দ্রবিন্দুতে ছিলেন। কিন্তু আসন্ন ঈদে তার কোন ছবি মুক্তি না পাওয়াতে অনেকটা মিডিয়ার অগোচরেই থাকবেন আঁচল সেটা বলার অবকাশ রাখেনা। এদিকে সম্প্রতি তার অভিনীত মুক্তিপ্রাপ্ত ‘ বোঝেনা সে বোঝেনা’ ছবিটিও তেমন সাড়া ফেলতে পারেনি। এছাড়াও আলোচিত এই নায়িকা, চিত্রনায়ক বাপ্পি ব্যতিত অন্য নায়কদের বিপরীতে তেমন সফলতা পাননি। তাইতো নির্মাতারা জুটি হিসেবে আঁচল-বাপ্পিকে নিয়েই ছবি নির্মাণে আগ্রহী। সেই কারণে বাপ্পি অন্য নায়িকাদের সাথে ছবিতে ব্যস্ত থাকলেই আঁচলও বেকার হয়ে পড়েন। তাইতো চলচ্চিত্রবোদ্ধারা মনে করেন আঁচলকে নিজের আসন পাকা করতে এককভাবে নিজের মেধা ও বুদ্ধি খাঁটিয়ে ভালো ছবি দর্শকদের উপহার দেবার মাধ্যমেই চলচ্চিত্রে শক্ত অবস্থান তৈরি করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD