1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:46 am

রিয়াজ-শাকিবের নায়িকা কোয়েল মল্লিক মল্লিক!

Reporter
  • Updated Thursday, June 18, 2015
  • 650

বিনোদন ডেস্ক : এবার ঢাকাই সিনেমায় পা রাখতে যাচ্ছেন কোলকাতার জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক। সব কিছু ঠিকঠাক থাকলে রোজার মধ্যেই শুরু হতে পারে ঢাকাই ছবিতে কোয়েলের অভিষেক। ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটিতে কোয়েলের বিপরীতে শাকিব খান ও রিয়াজকে রাখার কথা ভাবছেন প্রযোজনা সংস্থার পক্ষ থেকে। এছাড়াও এই সিনেমাটি আরো চমক হিসেবে রাখা হবে কোয়েল মল্লিকের পিতা কোলকাতার শক্তিমান অভিনেতা রণজিৎ মল্লিককে। সেই সাথে সিনেমাটির জন্য নির্ধারিত ছয়টি গানের সুর ও মিউজিকেও থাকবে ধামাক্কা। নাম প্রকাশ না করার শর্তে নতুন একটি আলোচিত চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান সূত্র থেকে বলা হচ্ছে, ছবির চিত্রনাট্য তৈরি হয়ে গেছে। সেটি কোয়েলের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে। গল্প ও চরিত্র পছন্দ হলে মতামত জানাবেন তিনি। রাজি হলে রোজার মধ্যেই ঢাকায় পা রাখবেন এই নায়িকা। প্রতিষ্ঠানটির সিইও জানান, দর্শকদের চমক দিতে ছবিটিতে কোয়েলের বিপরীতে শাকিব ও রিয়াজকে ভাবা হচ্ছে। ত্রিভুজ প্রেম নির্ভর রোমান্টিক-অ্যাকশন ছবি এটি। তবে এ বিষয়ে দুই নায়কের সাথে কোনো আলাপ হয়নি। ওপার থেকে কোয়েলের মতামত জেনে তবেই তাদের সাথে যোগাযোগ করা হবে। ছবির ৬টি গানের ৪টি করানো হবে ওপারের জনপ্রিয় সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গগুলীকে দিয়ে। সেগুলোতে বাংলাদেশের তারকা কণ্ঠশিল্পীদের পাশাপাশি গাইবেন ভারতের অনুপম, শ্রেয়া ঘোষাল। এই প্রযোজনা প্রতিষ্ঠান জানান, কোয়েল মল্লিক রাজি হলে এই ছবিটি হবে চলতি বছরের ঢাকাই চলচ্চিত্রের সেরা ব্যয়বহুল ও আলোচিত ছবি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD