1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:47 am

পড়শির নতুন মিউজিক ভিডিও ‘জয় হবেই হবে

Reporter
  • Updated Tuesday, June 23, 2015
  • 514

সময় ডেস্ক : আজ রাত ৯ টায় ইউটিউবে পড়শি প্রকাশ করবেন তাঁর গাওয়া জনপ্রিয় গান ‘জয় হবেই হবে’-এর মিউজিক ভিডিও। দেশ ও দেশের খেলাকে কেন্দ্র করে নির্মিত গানের এই ভিডিওটি অনেকবার প্রকাশ করতে চেয়েও তারিখ পিছিয়েছেন পড়শি। তবে আজ ভিডিওটি প্রকাশ পাবে বলে নিশ্চিত করেছেন পড়শির বড় ভাই স্বাক্ষর এহসান। রবিউল ইসলাম জীবনের লেখা এই গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান এবং ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। বাংলাদেশের সিলেট, কক্সবাজার, বান্দরবান, ঢাকাসহ বেশ কিছু জায়গায় ভিডিওটির দৃশ্য ধারণ করা হয়েছে। ভিডিওতে পড়শিকে শাস্ত্রীয় নৃত্যশিল্পী হিসেবে দেখা যাবে। এতে পড়শির সঙ্গে মডেল হয়েছেন সোয়েল সিরাজ ও আশফাক রানা। ভারতের সঙ্গে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ চলছে। এমন সময়ে পড়শির গানটি সবাই পছন্দ করবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আর পড়শি নিজেও ক্রিকেট খেলা পছন্দ করেন। তিনি একা একা ক্রিকেট খেলা দেখেন না। বাসার সবাইকে নিয়ে খেলা দেখতে পছন্দ করেন। বাংলাদেশের মুশফিকের খেলা খুব পছন্দ করেন পড়শি। ভিডিওর একটি অংশে পড়শি ক্রিকেট খেলছে এমন দৃশ্যও দেখা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD