1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:58 am

শহীদের বিয়েতে আসতে পারেন প্রাক্তন প্রেমিকারা

Reporter
  • Updated Thursday, July 2, 2015
  • 528

সময় ডেস্ক ॥ শহীদ কাপুরের বিয়ের দিনক্ষণ নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে, অবশেষে তার জীবনের নতুন ইনিংস শুরুর দিন চূড়ান্ত হলো। আগামী ৭ জুলাই দিল্লির মেয়ে মীরা রাজপুতকে বিয়ে করবেন তিনি। কনের শহরেই হবে বিয়ের আনুষ্ঠানিকতা। এখানে শুধু দুই পরিবারের আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠরা থাকবেন। বর সাজানোর দায়িত্ব নিয়েছেন শহীদের ব্যক্তিগত স্টাইলিস্ট এবং কাছের বন্ধু কুনাল রাওয়াল। এখন গালভর্তি দাড়ি থাকলেও বিয়ের দিন ক্লিন শেভ করে পরিচ্ছন্ন বনেদি পোশাকে পুরুষালি সাজে সাতপাকে বাঁধা পড়বেন ৩৪বছর বয়সী এই অভিনেতা। সেলাই করা প্যান্টের সঙ্গে গলাবন্ধ স্যুট বা আচকান কিংবা স্লিম ফিট স্যুটেও দেখা যেতে পারে তাকে। সম্প্রতি দুবাই থেকে বেশ কিছু জুতো কিনেছেন তিনি। বিয়েতে সেগুলোই পরবেন। শহীদের কাছের একটি সূত্র জানিয়েছে, হবু বর-কনের ইচ্ছাতে সাদামাটাভাবে স্বল্প পরিসরে হবে বিয়ের আয়োজন। কোনো ধুমধাম ব্যাপার থাকবে না। বিয়ের পর মুম্বাইয়ে হবে সংবর্ধনা অনুষ্ঠান। এখানে বলিউডের এই তারকার প্রাক্তন প্রেমিকাদের দেখা যেতে পারে। এদিকে গ্রিসে কুমার জীবনের ইতি টানার পার্টি করার কথা থাকলেও তা বাতিল করেছেন শহীদ। ব্যস্ত সময়সূচির কারণে ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে উল্লাসে মেতে ওঠা হলো না তার। এ কারণে বন্ধুরা হতাশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD