1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:25 am

‘রোড সেফটি’ সিরিজের ৬ দলের স্কোয়াডে আছেন যারা

Reporter
  • Updated Sunday, February 28, 2021
  • 306

সময় ডেস্ক ॥ নিরাপদ সড়কের প্রচারণার অংশ হিসেবে ভারতে আয়োজিত হতে যাচ্ছে ‘রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ’ টুর্নামেন্ট। এ টুর্নামেন্ট খেলবেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররাও। আগামী ৫ মার্চ থেকে ভারতের রায়পুরে শহিদ বীর সিং স্টেডিয়ামে টুর্নামেন্টটি শুরু হবে। সবগুলো ম্যাচই হবে একই ভেন্যুতে। সেই টুর্নামেন্টে অংশ নেবেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা। বাংলাদেশের সাবেকদের নিয়ে গড়া দলের নাম – বাংলাদেশ লিজেন্ডস। এই দলে রয়েছেন – খালেদ মাসুদ পাইলট, খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ রফিক, মেহরাব হোসেন অপি, জাভেদ ওমর বেলিম, হান্নান সরকার, মোহাম্মদ শরীফ, রাজিন সালেহ, মুশফিক বাবু, আফতাব আহমেদ, নাফীস ইকবাল ও আলমগীর কবির। উদ্বোধনী দিনে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ভারত লিজেন্ডসের মুখোমুখি হবে রফিক-পাইলটরা। ৫ মার্চ শুরু হয়ে টুর্নামেন্ট শেষ হবে ২১ মার্চ। ১৭ ও ১৮ মার্চ দুই সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। বাংলাদেশ লিজেন্ডস ও ভারত লিজেন্ডস ছাড়াও টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাকি পাঁচ দল হলো – ইংল্যান্ড লিজেন্ডস, ভারত লিজেন্ডস, দক্ষিণ আফ্রিকা লিজেন্ডস, শ্রীলঙ্কা লিজেন্ডস ও ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস। টুর্নামেন্টে অংশ নিতে ইতোমধ্যে দেশ ছেড়েছেন বাংলাদেশের সাবেক তারকারা। জানা গেছে, টুর্নামেন্টের কমিশনার হলেন ভারতের কিংবদন্তি সুনীল গাভাস্কার। ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন শচীন টেন্ডুলকার।
এক নজরে জেনে নিই ‘রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ’ টুর্নামেন্টের ছয় দলের চূড়ান্ত স্কোয়াড: বাংলাদেশ লিজেন্ডস- খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ শরীফ, মুশফিকুর রহমান বাবু, এ এন এম মামুন উর রশিদ, নাফিস ইকবাল, মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক, খালেদ মাসুদ পাইলট, হান্নান সরকার, জাভেদ ওমর বেলিম, রাজিন সালেহ, মেহরাব হোসেন, আফতাব আহমেদ ও আলমগীর কবির।
ভারত লিজেন্ডস- শচীন টেন্ডুলকার, ভিরেন্দর শেবাগ, যুবরাজ সিং, মোহাম্মদ কাইফ, ইউসুফ পাঠান, নামান ওঝা, জহির খান, প্রজ্ঞান ওঝা, নোয়েল ডেভিড, মুনাফ প্যাটেল, ইরফান পাঠান এবং মানপ্রিত গনি।
শ্রীলংকা লিজেন্ডস- উপল থারাঙ্গা, চামারা সিলভা, চিন্থাকা জয়াসিংহে, থিলান তুষারা, নুয়ান কুলাসেকারা, রাসেল আর্নল্ড, অজান্থা মেন্ডিস, পারভেজ মাহরুফ, সনাৎ জয়াসুরিয়া, মানজুলা প্রসাদ, মালিন্দা ওয়ার্নাপুরা, দামিকা প্রসাদ, রঙ্গনা হেরাথ, চামারা কাপুগেদারা, তিলকরাত্নে দিলশান এবং দুলানজানা বিজেসিংহে।
ইংল্যান্ড লিজেন্ডস- কেভিন পিটারসেন, ওয়াইজ শাহ, ফিল মাস্টার্ড, মন্টি প্যানেসার, নিজ কম্পটন, কবির আলি, উসমান আফজাল, ম্যাথু হগার্ড, জেমস টিনডাল, ক্রিস ট্রেমলেট, সাজিদ মাহমুদ, জেমস ট্রেডওয়েল, ক্রিস স্কোফিল্ড, জনাথন ট্রট এবং রায়ান সাইডবটম।
দক্ষিণ আফ্রিকা লিজেন্ডস- মরনে ফন উইক, আলভিরো পিটারসেন, নিকি বোয়ে, অ্যান্ড্রু পুটিক, থান্ডি শাবালালা, লুটস বোসম্যান, লয়েড নরিস জোনস, জান্ডার ডি ব্রুইন, মোন্ডে জোন্দেকি, গারনেট ক্রুগার, রজার তেলেমাচুস, জন্টি রোডস, মাখায়া এনটিনি এবং জাস্টিন কেম্প।
ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস- ব্রায়ান লারা, দিনানাথ রামনারিন, অ্যাডাম স্যানফোর্ড, কার্ল হুপার, ডোয়াইন স্মিথ, রায়ান অস্টিন, উইলিয়াম পারকিনস, মহেন্দ্র নাগামোতো, পেদ্রো কলিনস, রিডলি জ্যাকবস, নারসিং দেওনারিন, টিনো বেস্ট এবং সুলেমান বেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD