1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:01 am

ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল!

Reporter
  • Updated Friday, July 24, 2015
  • 447

সময় ডেস্ক ॥ চিত্রনায়ক কায়েস আরজু ও চিত্রনায়িকা আইরিন দু’জনেরই চলচ্চিত্রে পথচলা বেশ কয়েক বছরের। এরই মধ্যে দু’জনেরই কয়েকটি ছবি মুক্তি পেয়েছে। প্রথমবারের মতো এ দুই তারকা জুটি বেঁধে অভিনয় করেছেন ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ ছবিতে। সম্প্রতি সাইফ চন্দন পরিচালিত এ ছবিটি আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে। এ ছবি নিয়ে আরজু এবং আইরিনের প্রত্যাশা অনেক বেশি। এবার ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছেন এ দুই তারকা। এ প্রসঙ্গে কায়েস আরজু বলেন, ‘যদিও ছবিটি শেষ হতে এবং সেন্সর ছাড়পত্র পেতে বেশকিছুটা সময় লেগেছে। কিন্তু আমি সত্যিই অনেক খুশি যে, আমার অনেক স্বপ্নের এবং সাধনার এ ছবিটি কোনোরকম কাটিং ছাড়াই ছাড়পত্র লাভ করেছে। আমি এর প্রযোজনা সংস্থা এবং পরিচালকের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তারা আমাকে সুন্দর একটি ছবিতে কাজ করার সুযোগ করে দিয়েছেন। সেন্সর বোর্ডে যারা চলচ্চিত্রটি উপভোগ করেছেন তারা আমার অভিনয়ের প্রশংসা করেছেন, আমি তাতেই মুগ্ধ।’ আইরিন বলেন, ‘ভালো লাগছে এই ভেবে আনকাট ছাড়পত্র পেয়েছে। আমি খুব আশাবাদী এ ছবি নিয়ে। দর্শকের কাছে এখনই আমি বিশেষভাবে অনুরোধ করব সিনেমাটি দেখার জন্য।’ এ ছবিতে গান লিখেছেন অনুরূপ আইচ, জাহিদ আকবর, সোমেশ্বর অলি, সুদীপ কুমার দীপ, রবিউল ইসলাম জীবন। গান গেয়েছেন কনা, আরফিন রুমী, ইমরান, লিজা, বেলালসহ আরও অনেকেই। শিগগিরই ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করা হবে বলে প্রযোজনা সংস্থা জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD