1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:42 pm

বিএনপি নির্বাচন নিয়ে চিন্তাই করছে না ॥ ফখরুল

Reporter
  • Updated Thursday, October 28, 2021
  • 278

সময় ডেস্ক ॥ বিএনপি নির্বাচন নিয়ে চিন্তাই করছে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের ওপর হামলা ও উপাসনালয়ে আক্রমণের পরিপ্রেক্ষিতে বিএনপি নেতাদের অভিযুক্ত করার প্রসঙ্গে দলের অবস্থান তুলে ধরতে এ সংবাদ সম্মেলন করেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা নির্বাচন নিয়ে চিন্তাই করছি না। আমরা আগে চাই সরকারের পতন। এই সরকারকে যেতে হবে। ক্ষমতা থেকে যাওয়ার পর নির্বাচন কমিশন গঠনের পর নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে যেতে হবে। দ্যাটস অল, ফাইনাল। এ সময় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, ঢাকা মহানগর বিএনপির (উত্তর) আহ্বায়ক আমান উল্লাহ আমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD