1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:02 am

দেশে ফেরার অপেক্ষায় দিতি

Reporter
  • Updated Tuesday, August 4, 2015
  • 511

সময় ডেস্ক ॥ সুস্থ হয়ে দেশে ফেরার অপেক্ষায় দিন গুনছেন জনপ্রিয় চিত্রনায়িকা দিতি। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে ২৬ জুলাই তিনি ভারতের চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমালজিতে ভর্তি হন। গত ২৯ জুলাই তার মস্তিস্কে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ভারত থেকে দিতির মেয়ে লামিয়া চৌধুরী তার সর্বশেষ স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যুগান্তরকে জানান। গতকাল দিতি কারও সঙ্গে কথা বলেননি। ওখানকার ডাক্তারদের সর্বোচ্চ তত্বাবধানে রয়েছেন তিনি। এখন পুরোটাই শংকামুক্ত। তার মস্তিষ্কের কোনো ক্ষতি হয়নি। ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। সবকিছু ঠিক থাকলে আগামী এক সপ্তাহের মধ্যে দিতি দেশে ফিরবেন। দেশে ফেরার পর বেশ কিছুদিন তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD