1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:59 pm

ছবির নাম ‘জয় বাংলা ধ্বনি’ নিরবের নায়িকা সুনেরাহ

Reporter
  • Updated Saturday, October 15, 2022
  • 184

সময় ডেস্ক : ‘ন’ডরাই’ ছবিতে শরিফুল রাজের বিপরীতে আয়েশা চরিত্রে অভিনয় করেন সুনেরাহ বিনতে কামাল। এই ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। ২০১৯ সালের ২৯ নভেম্বর মুক্তি পায় ছবিটি। এরপর ওয়েব সিরিজ, শর্টফিল্ম ও মডেলিংয়ে দেখা গেলেও নতুন কোনো ছবিতে দেখা যায়নি তাকে। এবার সেই সুনেরাহ জুটি বাঁধলেন চিত্রনায়ক নিরবের সঙ্গে। ‘জয় বাংলা ধ্বনি’ নামের একটি ছবিতে গত ৯ অক্টেবর চুক্তিদ্ধ হয়েছেন সুনেরাহ। একই ছবিতে নিরব চুক্তিবদ্ধ হয়েছেন গত ১৬ সেপ্টেম্বর। মুক্তিযুদ্ধের গল্পের প্রেক্ষাপটে নির্মিত হবে ছবিটি। পরিচালনা করবেন খ ম খুরশীদ। ২০২১-২২ সালে সরকারি অনুদান পাওয়া ছবি এটি।
ছবিটি নিয়ে নিরব বলেন, ‘মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটের গল্পের ছবিগুলো একটু ভিন্ন রকম হয়। আমাদের আবেগ, ত্যাগ ও অনুপ্রেরণা জড়িয়ে থাকে। এই ছবির গল্প জানার পর কোনো কথা না বলেই চুক্তিবদ্ধ হয়ে যাই। আমাদের গর্বিত ইতিহাসের এমন গল্পের ছবিতে নিজেকে যুক্ত করতে পেরে অন্যরকম ভালো লাগা কাজ করেছে।’ সুনেরাহ বলেন, ‘এটি আমার তৃতীয় ছবি। গল্পটি সুন্দর। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে। এ ধরনের গল্প আমাকে খুবই টানে। আশা করি দর্শকদের আমার চরিত্রটি ভালো লাগবে।’ আগামী নভেম্বর ছবিটির শুটিং শুরুর কথা রয়েছে।’

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD