1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:12 am

শাবনূর এখন সহকারি পরিচালক

Reporter
  • Updated Thursday, August 13, 2015
  • 507

সময় ডেস্ক ॥ অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল সিনেমা পরিচালনা ও প্রযোজনা করবেন শাবনূর। কিন্তু করছেন করছেন বলেও করা হচ্ছে না তাঁর। অবশেষে এতদিনে খবরটি আলোর মুখ দেখলো। কেননা শাবনূর গত ১০ ই আগস্ট বিএফডিসির সহকারি পরিচালকদের সংগঠন সিডাব-এর সদস্য হলেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগতে পারে, পরিচালনা বাদ দিয়ে সহকারি পরিচালক হচ্ছেন কেন তিনি। এর ব্যাখ্যাও দিয়েছেন এই গুণী অভিনেত্রী। তিনি বলেন, ‘পরিচালক হতে হলে প্রথমে পরিচালনা শিখতে হবে। আর সেজন্য সহকারি পরিচালক হিসেবে কোনো পরিচালকের কাছ থেকে সিনেমা নির্মাণের বিষয় আশয় শিখে নিতে চাই। আর এই কাজটা করবো আমার প্রযোজিত ছবির পরিচালকের সঙ্গে কাজ করেই।’ একই সঙ্গে ছবি প্রযোজনা ও সহকারি পরিচালক হিসেবে আবির্ভূত হতে যাচ্ছেন শাবনূর। তবে কবে? শাবনূর বলেন, ‘ছবির গল্প গুছানোর কাজ চলছে। গল্প শেষ হলেই ছবির আনুষ্ঠানিক ঘোষণা দিবো।’ এদিকে শাবনূর গত ৯ আগস্ট সিনে ডিরেক্টরিয়াল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (সিডাব) এর সদস্য পদের জন্য আবেদন করেছিলেন। সেই আবেদনের প্রেক্ষাপটে তাঁকে ১০ই আগস্ট সম্মানিত সদস্য হিসেবে ঘোষণা করা হয়। উল্লেখ্য, প্রায় ২ বছর পর শাবনূর গত ১লা আগস্ট ‘পাগল মানুষ’ ছবির জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD