1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:12 am

একই ফ্রেমে তারা

Reporter
  • Updated Wednesday, August 19, 2015
  • 455

সময় ডেস্ক : দু’জনই বাংলা চলচ্চিত্রে দাপিয়ে বেড়ানো নায়িকা। দীর্ঘ দুই যুগেরও বেশি সময় সিনেমার পর্দায় ঝড় তুলেছেন তারা। মৌসুমী ও শাবনূর বললে আর কিছু বলার প্রয়োজন হয় না। অনেক দিন পর এ দুই জনপ্রিয় চিত্রনায়িকা একই ফ্রেমে বন্দী হয়েছেন। কোনো সিনেমার দৃশ্যে নয়। বরেণ্য চলচ্চিত্র অভিনেতা সোহেল রানার ২৫তম বিবাহবার্ষিকী উপলক্ষে রবিবার সন্ধ্যায় রাজধানীর উত্তরা ক্লাবে এ দু’জন ফ্রেমবন্দী হন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবরী, রুবেল, ওমরসানী, সিমলা, পপি, জায়েদ খানসহ অনেকে। ফেসবুকে এ ছবিটি দেখে মৌসুমী ও শাবনূরের ভক্তরা দারুণ উচ্ছ্বসিত। আলমগীর হোসেন নামের এক ভক্ত ছবিটির নিচে কমেন্ট লিখেন, ‘বাংলা চলচ্চিত্রের সোনালী যুগের দুই নায়িকা। ঝধনহড়ৎ১-ঃযবৎবঢ়ড়ৎঃ২৪থ১ মৌসুমী এখনো সিনেমায় নিয়মিতভাবে অভিনয় করলেও শাবনূর বেশ অনিয়মিত। মাঝে দীর্ঘ সময় অস্ট্রেলিয়াতে বোনের বাসায় থেকেছেন। তবে বেশ কয়েক মাস ধরে ঢাকায় থাকছেন শাবনূর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD