1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:13 pm

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন মাহিয়া মাহি

Reporter
  • Updated Friday, December 30, 2022
  • 204

সময় ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের (গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট) উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার চেষ্টা করছেন চলচ্চিত্র অভিনেত্রী মাহিয়া মাহি। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য ক্ষমতাসীন দলটির মনোনয়ন ফরম কিনেছেন মাহি। বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মাহি। শারমিন আক্তার নিপা (মাহিয়া) নামে মনোনয়ন ফরম কেনেন এই অভিনেত্রী। সম্প্রতি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন মাহিয়া মাহি। আগামী দুই বছরের জন্য কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন তিনি।
প্রসঙ্গত, সংসদ থেকে বিএনপির পদত্যাগের ফলে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনটি শূন্য হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি ওই আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে এই আসনে বিএনপির এমপি ছিলেন আমিনুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD