
ডেস্ক রিপোর্ট : গত বৃহস্পতিবার রাতে নায়িকা নুসরাত ফারিয়ার দেখা পান দর্শকেরা। তা-ও একঝলক। সেদিন ইউটিউবে ছাড়া হয় ফারিয়ার প্রথম ছবি আশিকির প্রথম গান। সেই একঝলকেই যেন ফারিয়া মাত করে দিলেন। গানটি প্রকাশের চার দিনের মধ্যে তাতে পড়েছে প্রায় দেড় লাখ হিট। সেই সঙ্গে প্রশংসার বন্যায় ভাসছেন একসময়ের আলোচিত এই মডেল ও উপস্থাপিকা। এ বছরের এপ্রিলে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ হয় ফারিয়ার। এরপর থেকেই নিজের প্রথম চলচ্চিত্র নিয়ে একেবারেই ব্যস্ত হয়ে পড়েন তিনি। গ্র“মিং, নাচের প্রশিক্ষণ, অভিনয়ের প্রশিক্ষণ—সব মিলিয়ে ছবির জন্য বেশ ঘাম ঝরাতে হয়েছে তাঁকে। তবে ছবির একঝলক প্রকাশের পর ফারিয়া জানালেন, পরিশ্রমের ফল তিনি পেতে শুরু করেছেন। ফারিয়া কলকাতা থেকে মুঠোফোনে বললেন, ‘আমি এতটা প্রত্যাশা করিনি। প্রথম দিন থেকেই সবার এত ভালোবাসায় আমি অভিভূত।
Designed by: Sylhet Host BD
Leave a Reply