1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:23 pm

নোরা ফাতেহির পর শাহরুখ পুত্রের সঙ্গে এবার পাকিস্তানি অভিনেত্রী

Reporter
  • Updated Sunday, January 8, 2023
  • 202

সময় ডেস্ক : শাহরুখ খানপুত্র আরিয়ান খান নোরা ফাতেহির সঙ্গে প্রেম করছেন- এমন গুঞ্জন উঠল সেদিন। মূলত দুবাইতে নোরার সঙ্গে পার্টি করার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে গুঞ্জনটি ছড়িয়ে পড়ে। নোরা ফাতেহির পর এবার পাকিস্তানি অভিনেত্রী সাদিয়া খানের সঙ্গে আরিয়ানের ছবি এলো প্রকাশ্যে। রীতিমত তা ভাইরালও। আর ভাইরাল হওয়া এই ছবিতে অনেকে খুঁজে পাচ্ছেন অন্য ইঙ্গিত।
হিন্দুস্তান টাইমস বলছে, এসব গুঞ্জনের সূত্রপাত কয়েকটি ছবিকে কেন্দ্র করে। নতুন বছর বরণে বর্তমানে দুবাই আছেন করণ জোহর, সুহানা খান, আরিয়ান খান, নোরা ফাতেহিসহ একাধিক বলিউড তারকা। সেখানে এক পার্টিতে নোরার সঙ্গে আরিয়ানের ছবি এই দুজনের প্রেমের খবরকে চাউর করে। আর সাদিয়া-আরিয়ান প্রেমের খবর ছড়ায় আরও দুটি ছবি। পার্টিতে আরিয়ান-সাদিয়ার যুগল ছবি তো ভাইরাল হয়েছেই, সাদিয়া নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের ‘স্টোরি’তে আরিয়ানের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেন।
ওই ছবির ক্যাপশনে সাদিয়া লিখেছিলেন, “নতুন বছর শুরুর আগে।” ছবিতে কালো পোশাক পরা সাদিয়ার গায়ে গা ঠেকিয়ে কালো ওভারকোটে আরিয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
সাদিয়া খান মূলত পাকিস্তানের টিভি অভিনেত্রী। সেখানকার বেশ কয়েকটি সিরিয়ালে কাজ করেছেন তিনি। ৩৬ বছর বয়সী এই অভিনেত্রী ‘ইমান-এ খুদা’ ও ‘মুহাব্বাতে’ অভিনয় করে আলোচনায় আসেন। ২০১৯ সালে টিভি মো ‘মরিয়ম পেরিয়েরা’ সিরিয়ারে সর্বশেষ দেখা দেখা গেছে তাকে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD