1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:30 pm

প্রথমবার ওয়েব সিরিজে ডিপজল

Reporter
  • Updated Monday, January 9, 2023
  • 173

সময় ডেস্ক : একসময়ের বড় পর্দার দাপুটে খল অভিনেতা ডিপজলকে প্রথমবার পাওয়া যাবে ওয়েব সিরিজে, ১০ জানুয়ারি মুক্তির অপেক্ষায় থাকা ‘কাবাডি’ নামে একটি বায়োস্কোপ অরিজিনাল সিরিজে অভিনয় করেছেন তিনি। সিরিজটি নির্মাণ করেছেন নির্মাতা রুবায়েত মাহমুদ। ডিপজল ছাড়াও এতে মিশা সওদাগরসহ আরও কয়েকজন তরুণ অভিনয়শিল্পী অভিনকরেছেন।
সিরিজের গল্প আবর্তিত হয়েছে চার বন্ধুকে ঘিরে। চার বন্ধু শাওন, খায়রুল বাশার, তামিম মৃধা ও সাফিন উদ্যোক্তা হওয়ার পথে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হয়। ঘটনাক্রমে তাদের সঙ্গে দেখা হয় মিশা সওদাগর ও ডিপজলের। এরপর নতুন পথে যাত্রা করে তারা। শাওন, তামিম ছাড়াও এতে অভিনয় করেছেন ডানা, ইশরাত জাহীন ও মোর্শেদ মিশু। নব্বইয়ের দশকে পরিচালক মনতাজুর রহমান পরিচালিত ‘টাকার পাহাড়’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে নাম লেখান ডিপজল। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে, একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করেন নেন তিনি। খলচরিত্র থেকে বেরিয়ে ‘চাচ্চু’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে আলোচিত হন ডিপজল। বাংলা সিনেমায় ভয়জাগানিয়া ও হাস্যরসাত্মক সংলাপের কারণে তিনি অত্যন্ত জনপ্রিয়। মধ্যে কিছুদিন অভিনয়ে অনিয়মিত ছিলেন ডিপজল।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD