
সময় ডেস্ক : হঠাৎ করেই ঢাকার সড়কে অভিনেতা বাপ্পি চৌধুরী রিকশা চালাচ্ছেন। এমন ছবি দেখলে যে কেউ অবাক হবেন। কিন্তু বাপ্পি রিকশা চালাচ্ছেন কেন? সে উত্তর নায়ক নিজেই দিলেন। বাপ্পি বলছেন, ‘কিছুদিন আগেই একজন পরিচালক আমাকে বলেছিল, বাপ্পি তোমার সিনেমার দর্শক রিকশাচালক, গার্মেন্টকর্মী, নিম্ন শ্রেণির। তোমাকে আরো আপার গ্রেড হতে হবে আমাদের সাথে কাজ করতে হলে। কিন্তু এই নিম্ন শ্রেণির মানুষগুলোই আমাকে ভালোবাসা দিয়েছে, তারাই আমাকে বাপ্পি চৌধুরী বানিয়েছে আজকে।’ অভিনেতা বলেন, ‘সকল রিকশাচালক, গার্মেন্টকর্মী, নিম্ন শ্রেণির মানুষেরা ওই নির্মাতার উদ্দেশে লিখেছেন, একদিন আমাকে নিয়ে তুমি সত্যিই গর্ব করবে।’
বাপ্পির এই কর্মকাণ্ড অনেকাংশেই প্রশংসা পেয়েছে। একজন লিখেছেন, ‘একটা মানুষের কতটুকু মন-মানসিকতা ভালো হতে পারে তা বুঝিয়ে দিয়েছে আমার ভাই। শ্রদ্ধেয় বড় ভাইয়ের জন্য সব সময় শুভ কামনা রইল।’ আরেকজন লিখেছেন, ‘নিম্নবিত্ত, উচ্চবিত্ত সকলের ভালোবাসায় তুমি একজন সফল নায়ক, তার পরও এসব কথার সম্মুখীন হতে হচ্ছে, তাহলে আমাদের কথা একটু ভাবো। কোনো কথা নয়, কাজেই জবাব দিয়ে যাও। শুভ কামনা রইল।’ এক ভক্ত লিখেছেন, ‘এই ভালোবাসা থাকবে সারা জীবন। মৃত্যুর আগ পর্যন্ত ভালোবেসে যাব বাপ্পি ভাইয়াকে।’
Designed by: Sylhet Host BD