1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:12 am

সাকিব, অপু, ববি শুটিং করতে থাইল্যান্ডে

Reporter
  • Updated Tuesday, August 25, 2015
  • 506

সময় ডেস্ক ॥ বাংলাদেশ বিমানের দুপুরের ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছে ‘রাজাবাবু’ ছবির শুটিং ইউনিট। আগামী কোরবানি ঈদের জন্য নির্মিত এই ছবির অধিকাংশ কাজ এরই মধ্যে শেষ হয়েছে। এফডিসিতে কয়েক দিন আগে একটি আইটেম গানের শুটিং শেষ হয়েছে। এতে অংশ নেন আইটেম-কন্যা বিপাশা কবির। ছবির বাকি চারটি গান শুটিং করা হবে থাইল্যান্ডে। সেখানে শাকিব, ববির দুটি ও শাকিব-অপুর দুটি মোট চারটি গানের শুটিং হবে বলে জানিয়েছেন পরিচালক বদিউল আলম খোকন। পরিচালক বদিউল আলম খোকন বলেন, ‘শাকিব, অপু, ববিসহ পুরো ইউনিট নিয়ে আমরা থাইল্যান্ডে যাচ্ছি। সেখানে চারটি গানের শুটিং শেষ করে আগামী ৪ সেপ্টেম্বর ঢাকায় ফিরব। ছবির বাকি কাজ শেষ। গানগুলো শেষ হলেই ছবিটি সেন্সর বোর্ডে জমা দেব। এই ঈদেও চমক নিয়ে হাজির হবে ‘রাজাবাবু’, সবাই দোয়া করবেন, আমরা যেন সুস্থভাবে কাজ শেষ করে দেশে ফিরতে পারি।’ এই ছবিতে অপু বিশ্বাস অভিনয় করবেন শাকিবের বাবার বন্ধুর মেয়ের চরিত্রে। আর ববি অভিনয় করছেন শাকিবের মামাতো বোনের চরিত্রে। এ ছবিতে শাকিব, অপু ও ববি ছাড়া আরো অভিনয় করছেন উজ্জ্বল, দিতি, ওমর সানী, শাহনূর, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, প্রবীর মিত্র, সুব্রত, ইলিয়াস কোবরা, আফজাল শরীফ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD