1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:18 pm

২৪ মার্চ রোজা ধরে সেহরি ইফতারের সূচি প্রকাশ

Reporter
  • Updated Saturday, March 11, 2023
  • 176

সময় ডেস্ক : পবিত্র শবে বরাতের পর কবে থেকে রোজা শুরু হবে তা নিয়ে মুসলমানদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। আরব বিশ্বে যেদিন রোজা শুরু হবে পরের দিন থেকে বাংলাদেশেও রোজা শুরু হবে এটাই সবাই জেনে আসছে। আরব দেশগুলো ইতোমধ্যে কবে থেকে রোজা শুরু হতে পারে তার সম্ভব্য তারিখ ঘোষণা করেছে। আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা সংস্থার (ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার-আইএসি) বরাত দিয়ে বৃহস্পতিবার (৯ মার্চ) এই তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম অ্যারাবিয়ান বিজনেস।
তাদের ভাষ্যমতে আরব দেশগুলোতে পবিত্র মাহে রমজান শুরু হবে আগামী ২৩ মার্চ থেকে। সে অনুযায়ী বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানে ২৪ মার্চ থেকে রোজা শুরু হওয়ার কথা তারা জানিয়েছেন। তবে এসব নির্ভর করবে চাঁদ দেখার উপর। এদিকে ২৪ মার্চ প্রথম রোজা ধরে সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁদ দেখা সাপেক্ষে রোজার প্রথম দিন নির্ধারণ হবে।
শুক্রবার (২৪ মার্চ) ১৪৪৪ হিজরির প্রথম রমজান হলে ঢাকায় সেহরির শেষ সময় হবে ৪টা ৩৯ মিনিটে। ওই দিন ফজরের ওয়াক্ত শুরু হবে ৪টা ৪৫ মিনিটে। ইফতারের সময় শুরু হবে ৬টা ১৪ মিনিটে। বিজ্ঞপ্তিতে অনুযায়ী, ২৪ মার্চ প্রথম রোজা হলে ২২ এপ্রিল হবে ৩০ রমজান। ওই দিন সেহরির শেষ সময় ৪টা ৭ মিনিট। ফজরের ওয়াক্ত শুরু হবে ৪টা ১৩ মিনিটে। আর ইফতার শুরু হবে ৬টা ২৭ মিনিটে। এতে বলা হয়, সেহরির শেষ সময় সতর্কতামূলকভাবে সুবহে সাদিকের ৩ মিনিট আগে ধরা হয়েছে। ফজরের ওয়াক্ত শুরু সুবহে সাদিকের ৩ মিনিট পর ধরা হয়েছে। এ কারণে সেহরির সতর্কতামূলক শেষ সময়ের ৬ মিনিট পর ফজরের আজান দিতে হবে। এতে আরও বলা হয়, সূর্যাস্তের পর সতর্কতামূলকভাবে ৩ মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে। ইফা জানায়, ঢাকার সঙ্গে একই সময়ে সেহরি করবেন নারায়ণগঞ্জ, জামালপুর, ভোলা, শেরপুর ও কুড়িগ্রামের মুসলিমরা। অন্যদিকে ঢাকার সঙ্গে একই সময়ে ইফতার করবেন গাজীপুর, মাদারীপুর, ময়মনসিংহ, পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠির লোকজন। বাকি জেলাগুলোর ক্ষেত্রে ঢাকার সঙ্গে সেহরি ও ইফতারের সময়ে ১ থেকে ৯ মিনিট পর্যন্ত পার্থক্য থাকবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD