1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:28 am

অপু বিশ্বাসকে কোলে তুলতে গিয়ে ফেলে দিলেন নায়ক নিরব

Reporter
  • Updated Monday, March 13, 2023
  • 171

সময় ডেস্ক : গানের শেষভাগে অপু বিশ্বাসকে কোলে তুলে নিতে গিয়ে মঞ্চে ফেলে দেন সহ-অভিনেতা চিত্রনায়ক নিরব। ‘বিয়াইনসাব আপনার জন্য ঢাকা থেকে ডিজে আনসি’ গানের সঙ্গে নাচছিলেন নায়িকা অপু বিশ্বাস ও নায়ক নিরব। নাচের শেষ অংশে অপুকে কোলে তোলার চেষ্টা করেন নিরব। কিন্তু এতেই ঘটে ঝামেলা। অপুকে কোলে নিতে গিয়ে মঞ্চের ওপর ফেলে দেন। নিরব নিজেও পড়ে যান।
শনিবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সিরাজদিখানের একটি অভিজাত রিসোর্টে একটি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় উপস্থিত দর্শকরা অপ্রস্তুত হয়ে পড়েন। তবে ঘটনা সামলে নিতে সঙ্গে সঙ্গে মঞ্চে কয়েকজন উঠে আসেন, তাদের সহযোগিতায় নিজেদের সামলে নিয়ে বাকি পারফরম্যান্স শেষ করেন দুজন। এরপরে পড়ে যাওয়ার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার না করার জন্য অনুরোধ করেন অপু বিশ্বাস।
তিনি বলেন, ‘আমি একজন চিত্রনায়িকা ও আপনাদের বোন হিসেবে অনুরোধ করব, যেহেতু স্টেজে পারফর্ম করতে গিয়ে স্কার্টের কারণে দুজনই পড়ে গেছি। আমাদের একটি অবস্থান রয়েছে, ভালোবাসার মানুষ আছে। আমি বিনীত অনুরোধ করব, এই জায়গার ভিডিও কেউ ছাড়বেন না।’
নায়ক নিরব দর্শকদের উদ্দেশে বলেন, ‘আমরা আসলে ভালোর চেয়ে খারাপটি দেখতে চাই, দেখাতে চাই। নতুন কিছু বলতে চাই না, পাগলকে সাঁকো নাড়াতে না করলে পাগল আরো বেশি করে। আপনারা অনেক বিবেকবান, বিষয়টি বোঝেন।’

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD