1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:44 am

‘আমি সুশান্ত নই, মরলে সবাইকে নিয়ে মরব’, পায়েলের সুইসাইড নোট

Reporter
  • Updated Wednesday, March 15, 2023
  • 159

সময় ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী পায়েল ঘোষ। একাধিক হিন্দি ও কন্নড় সিনেমায় অভিনয়গুণে দর্শকদের মুগ্ধ করেছেন বারবার। তবে এবার পায়েল শিরোনাম হলেন তার একটি অসমাপ্ত সুইসাইড নোটের জন্য। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি অসমাপ্ত সুইসাইড নোট প্রকাশ করেছেন পায়েল। এই সুইসাইড নোটই চিন্তায় ফেলেছে তার ভক্তদের।
পায়েল ওই নোটে লেখেন, ‘আমি পায়েল ঘোষ, যদি আমি আত্মহত্যা করি, কিংবা আমার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়, তার জন্য দায়ী থাকবে কে?’ অভিনেত্রী এ ধরনের হেঁয়ালিপূর্ণ লেখা লিখে একটি ছোট্ট চিরকুটের ছবি তুলে পোস্ট করেন। সেটি দেখেই অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন। কেউ কেউ তো তাকে মনোবিদের পরামর্শ নেওয়ারও উপদেশ দেন। অভিনেত্রীর এমন পোস্টের সন্ধান পায় মুম্বাই পুলিশ। অভিনেত্রী পরে নিজেই জানান, তাঁর খোঁজখবর নিতে আসে স্থানীয় ওশিওয়ারা থানার পুলিশ। পায়েল পুনরায় একটি পোস্ট দিয়ে লেখেন, ‘ওশিওয়ারা থানার পুলিশ এসেছিল আমার খোঁজ নিতে। আমার চিকিৎসকের সঙ্গেই কথা বলেছেন। আমি সুশান্ত (সিংহ রাজপুত) নই, মরলে সবাইকে ফাঁসিয়ে মরব।’ অভিনেত্রী এখানে সুশান্ত সিংহ রাজপুতের প্রসঙ্গ টেনে খানিকটা প্রচ্ছন্ন হুমকি দেন। তবে কার বা কাদের উদ্দেশে তার এই পোস্ট, তা জানাননি পায়েল।
প্রসঙ্গত, অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যুর সময় পায়েল মানসিক স্বাস্থ্য নিয়ে একাধিক মন্তব্য করেছিলেন সংবাদ মাধ্যমে। সেই সময়ে তার মুখেই শোনা গিয়েছিল আত্মহত্যা কখনোই কোনো সমস্যার সমাধান নয়। পাশাপাশি অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনায় সংবাদের শিরোনামে উঠে আসেন পায়েল। এবার পায়েলের এই অসমাপ্ত সুইসাইড নোট নতুন করে বেশ কিছু গুঞ্জন তৈরি করছে ইন্ডাস্ট্রিতে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD