1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:31 pm

সাকিবের তিন ওভার বোলিংয়ের কারণ বললেন তাইজুল ইসলাম

Reporter
  • Updated Wednesday, April 5, 2023
  • 154

সময় ডেস্ক : মিরপুরের উইকেট সাধারণত স্পিন সহায়ক হয়। ঢাকা টেস্টের প্রথমদিন তাইজুল ইসলাম ওই চেনা মাঠে পাঁচ উইকেট নিয়েছেন। মেহেদি মিরাজ নিয়েছেন দুই উইকেট। ওদিকে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান শেষ দিকে মাত্র তিন ওভার হাত ঘুরিয়েছেন। তাইজুল-মিরাজ উইকেট পেলেও সাকিব কেন শুরু থেকে বোলিং করেননি এই প্রশ্ন উঠেছে। জবাবে সহজ উত্তর দিয়েছেন তাইজুল ইসলাম। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেছেন, প্রতিপক্ষ বিপদে ফেললে হয়তো বোলিং করতেন সাকিব।
তাইজুল বলেছেন, ‘সাকিব ভাইয়ের বল না করার পেছনে কোন কারণ নেই। আমাদের (আয়ারল্যান্ড) সমস্যায় ফেলতে পারলে হয়তো বোলিংয়ে আসতো। অধিনায়ক দলের ভালো চাইবেন। মাঠে কখন কী করা দরকার তা শেয়ার করছিলেন। আমাদের ওপর আত্মবিশ্বাস ছিল বলেই আমাদের দিয়ে বোলিং করিয়েছেন।’ স্পিনারদের সাত উইকেটের বিপরীতে তিন উইকেট নিয়েছেন পেসাররা। যদিও বাংলাদেশ একমাত্র টেস্টের এই সিরিজে খেলছে তিন পেসার নিয়ে। তাইজুল জানিয়েছেন, উইকেটে কিছুটা ঘাষ ছিল বলে তিন পেসার নিয়ে খেলেছেন তারা। যেন আক্রমণ করে খেলতে পারেন। আক্রমণ করে খেলতেই দলীয় সমন্বয় করা হয়েছে।’
আয়ারল্যান্ডকে ২১২ রানে অলআউট করেও চাপে বাংলাদেশ। কারণ প্রথম ইনিংসে ৩৪ রানে স্বাগতিকরা হারিয়েছে দুই উইকেট। তামিম দিনের শেষ বলটায় আউট হওয়ায় বাংলাদেশ ব্যাকফুটে বলে মনে করছেন স্পিনার তাইজুল। লিড নিতে হলে এখন দলের জুটি দিতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
তামিম কিছুটা ঝড়ো ব্যাটিং করেছেন। ২১ রান করলেও ৩৬ বলে দুটি চার ও একটি ছক্কা মেরেছেন তিনি। অথচ তাইজুলের মতে, উইকেটে টিকে থাকা কিছুটা সহজ ছিল। বরং শট খেলা ছিল কঠিন, ‘উইকেটে তেমন পার্থক্য নেই। এই উইকেটে চাইলেও বড় শট খেলা কঠিন। শট খেলতে গেলেই কিছু হয়ে যাবে এমন। এমন সময় (আমাদের) উইকেট পড়েছে যে, আমরা একটু ব্যাকফুটে।’

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD