1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:22 am

আজ থেকে ভূমি উন্নয়ন কর অনলাইনে

Reporter
  • Updated Friday, April 14, 2023
  • 182

সময় ডেস্ক : সারাদেশে এখন থেকে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হবে। শুক্রবার পহেলা বৈশাখ থেকে এই নির্দেশনা কার্যকর হয়েছে। ফলে আগের মতো নগদ টাকা জমা দিয়ে এখন আর খাজনা দেওয়া যাবে না। এই পদ্ধতি সফলভাবে কার্যকর করতে মাঠ পর্যায়ের ভূমি কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে বৃহস্পতিবার পরিপত্র জারি করেছে ভূমি মন্ত্রণালয়। নির্বিঘ্নে ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য ৭ কার্যদিনের মধ্যে যাতে ভূমি মালিক হোল্ডিং রিপোর্ট পান, তা নিশ্চিত করতে বলা হয়েছে পরিপত্রে। এর আগে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ক্যাশলেস (নগদ টাকা ছাড়া) কর আদায়ের ক্ষেত্রে স্পষ্ট নির্দেশনা দিয়েছিলেন। অসাধু ব্যক্তিরা যেন প্রতারণামূলক কাজে লিপ্ত হতে না পারে সেজন্য পহেলা বৈশাখের পর ৭ কার্যদিনের মধ্যে ভূমি অফিসে সংরক্ষিত অব্যবহৃত ও আংশিক ব্যবহৃত সব দাখিলা বই প্রত্যাহার করারও নির্দেশ দেওয়া হয়েছে ওই পরিপত্রে।
পরিপত্রে নাবালক ও প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র না থাকলে করণীয়, খতিয়ানের রেকর্ডীয় মালিকের নাম জাতীয় পরিচয় পত্রের নামের সঙ্গে মিল না থাকলে করণীয়, নারীদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রে পিতার নাম ও রেকর্ডে স্বামীর নাম থাকলে করণীয়, মালিকের নামে ভূমি উন্নয়ন কর আদায়, ব্যক্তির ক্ষেত্রে আংশিক ভূমি উন্নয়ন কর আদায়, জমির ব্যবহার ভিত্তিক ভূমি উন্নয়ন কর আদায়, অগ্রিম ভূমি উন্নয়ন কর আদায়, সংস্থার ক্ষেত্রে আংশিক ভূমি উন্নয়ন কর আদায়, মওকুফ দাখিলা বিষয়ে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD