1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:22 pm

রিয়ালে বেনজেমার বিকল্প ফিরমিনো!

Reporter
  • Updated Tuesday, May 30, 2023
  • 167

সময় ডেস্ক : লিভারপুলের সঙ্গে চুক্তি শেষ ৩১ বছর বয়সী ব্রাজিলিয়ান স্ট্রাইকার রর্বাতো ফিরমিনোর। আগামী মাসেই ফ্রি এজেন্ট হয়ে যাবেন তিনি। ফ্রিতে তাকে দলে নেওয়ার ব্যাপারে ইউরোপের শীর্ষ পর্যায়ের বেশ কিছু ক্লাব খোঁজ-খবর নিচ্ছে।
দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাবরিজিও রোমানোর বরাত দিয়ে সংবাদ মাধ্যম গোল জানিয়েছে, বিকল্প স্ট্রাইকার হিসেবে রিয়াল মাদ্রিদের শর্টলিস্টে আছেন লিভারপুলের হয়ে ১১১ গোল করা রর্বাতো ফিরমিনো। লস ব্লাঙ্কোসরা ৩৬ বছর বয়সী করিম বেনজেমার বিকল্প বিবেচনায় একজন স্ট্রাইকার খুঁজছে। চলতি মৌসুমে ইনজুরির কারণে ফ্রান্সম্যান বেশ কিছু ম্যাচ মিস করেছেন। তার ইনজুরির ম্যাচগুলোতে স্ট্রাইকার হিসেবে রদ্রিগো গোয়েসকে বেশি খেলতে দেখা গেছে।
আগামী মৌসুমের জন্য রিয়াল মাদ্রিদ ইস্পানিওলের স্ট্রাইকার জোসেলু, সেল্টা ভিগোর ইয়াগো আছপাছ ও অ্যাথলেটিকো মাদ্রিদের আলভারো মোরাতাকে নজরে রেখেছে। তাদের সঙ্গে তালিকায় যুক্ত হচ্ছে ফিরমিনোর নাম।
এর আগে একাধিক সংবাদ মাধ্যম দাবি করেছিল, রর্বাট লেভানডভস্কির বিকল্প চিন্তায় ফিরমিনোকে দলে নিতে আগ্রহী বার্সেলোনা। এছাড়া ইতালির দুই নগরপ্রতিদ্বন্দ্বী ইন্টার মিলান ও এসি মিলান তাকে দলে নেওয়ার সম্ভাব্যতা যাচাই করে দেখছে। ইউরোপের এই শীর্ষ লিগে খেলা না হলে তিনি যুক্তরাষ্ট্র বা সৌদির লিগে চলে যেতে পারেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD