1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:05 am

এই ঈদে মুক্তি পাবে নিরব-বুবলীর ক্যাসিনো

Reporter
  • Updated Saturday, June 17, 2023
  • 208

সময় ডেস্ক : আসন্ন ঈদে নিরব ও বুবলীর বহুল প্রতিক্ষিত সিনেমা ‘ক্যাসিনো’ অবশেষে মুক্তি পেতে যাচ্ছে। শুটিং শেষ হওয়ার প্রায় তিন বছর পর এ সিনেমার মুক্তির বিষয়টি পরিচালক সৈকত নাসির নিশ্চিত করেছেন। ]সিনেমাটি মুক্তি দিতে দীর্ঘ সময় নেওয়া প্রসঙ্গে পরিচালক সৈকত নাসির বলেন, ‘সিনেমাটির শুটিং ২০২০ সালে শেষ হয়েছে। একটা সিনেমার প্রযোজক, পরিচালক থেকে শুরু করে সিনেমাসংশ্লিষ্ট সবাই চান কাজ শেষ করে দ্রæতই সিনেমাটি মুক্তি দিতে। কিন্তু সেটি কিছু ইন্টারনাল সমস্যার কারণে পারিনি আমরা।’
নিরব বলেন, ‘শুটিং শেষ করার পরপর ছবিটি মুক্তি পেলে হয়তো ভালো হতো। কিন্তু টানা প্রায় দুই বছর কোভিডসহ আরও কিছু সমস্যা ছিল। ফলে মুক্তি দেওয়া যায়নি। এখন মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। ভালো গল্পের ছবি এটি, কাজও ভালো হয়েছে। ঈদ উৎসবে দর্শকের কাছে খারাপ লাগবে না ছবিটি।’
সিনেমাটির নায়িকা বুবলী বলেন, ‘সিনেমাটি অবশেষে মুক্তি পাবে, ভালো লাগছে। ইতোমধ্যে ছবির প্রকাশিত টিজার সবাই পছন্দ করেছেন। থ্রিল, অ্যাকশন ঘরানার ছবি এটি। আমার বিশ্বাস, ঈদে প্রেক্ষাগৃহে বেশ জমবে ছবিটি।’
‘জয় আর পরাজয়ের মাঝের সময়টাই লাক!’ নিরবের মুখে এমন সংলাপ দিয়ে ক্যাসিনোর টিজারের শুরু হয়েছে। এরপরই রাস্তার পাশ থেকে উদ্ধারকৃত বিপুল পরিমাণ অর্থ পুলিশের হাতে আসে। এরপর শুরু হয় উত্তেজনা। ২০১৯ সালে বাংলাদেশে অবৈধভাবে গড়ে ওঠা ক্যাসিনো ব্যবসায় প্রশাসনের অভিযান এবং দেশে মানি লন্ডারিংয়ের বিষয় উঠে এসেছে সিনেমার গল্পে।
এতে আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, দোয়েল ম্যাশ প্রমুখ। গল্প লিখেছেন আবদুল্লাহ জহির, চিত্রনাট্য আসাদ জামানের।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD