
সময় ডেস্ক ॥ শুটিং শেষে সম্পাদনার টেবিলে মিজু ক্রিয়েশনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘একটি অসমাপ্ত প্রেমের গল্প’। সম্প্রতি আশুলিয়া, দিয়াবাড়ি, হাতির ঝিল, আফতাব নগরসহ রাজধানীর বিভিন্ন মনোরম লোকেশনে শর্ট ফিল্মটির চিত্রায়ন সম্পন্ন হয়েছে। বিডি মিজুর প্রযোজনায় স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রটির রচনা ও পরিচালনা করেছেন উদিয়মান নির্মাতা শামসুল হুদা। শর্ট ফিল্মটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন চিত্র নায়িকা নিঝুম ও মডেল পিয়াল। এছাড়া একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব খান। বিয়োগাতœক-রোমান্টিকধারার গল্প নিয়েই বিন্যাস্ত হয়েছে শর্টফিল্মটির কাহিনী। একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের পাশাপাশি স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রটি পাবলিক লাইব্রেরি, জাতীয় জাদুঘর ও শিল্পকলা একাডেমীতে প্রদর্শনের ব্যবস্থা করা হবে বলে জানান প্রযোজনা সংস্থা মিজু ক্রিয়েশনের কর্ণধার বিডি মিজু। ‘একটি অসমাপ্ত প্রেমের গল্প’ প্রসঙ্গে চিত্রনায়িকা নিঝুম ও অভিনেতা পিয়াল বলেন, গতানুগতিক ধারার বাইরে ভিন্নধারার এই শর্টফিল্মটিতে কাজ করে আমাদের খুবই ভালো লেগেছে। আশা করি দর্শকদেরও ভালো লাগবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply