1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:59 am

এশিয়া কাপ শেষ নাসিমের

Reporter
  • Updated Thursday, September 14, 2023
  • 203

সময় ডেস্ক : ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে বোলিং করার সময় ইনজুরির শিকার হয়েছিলেন পাকিস্তানের নাসিম শাহ। পরে আর ব্যাট করতে পারেননি এই পেসার। এবার জানা গেল, এশিয়া কাপই শেষ হয়ে গেছে নাসিমের।
পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানায়, এ সপ্তাহে ভারতের বিপক্ষে ম্যাচে নাসিম ডান কাঁধে চোট পায়। সে পাকিস্তান দলের মেডিকেল প্যানেলের তত্ত্বাবধানের রয়েছে। আসন্ন ওয়ানডে বিশ্বকাপকে মাথায় রেখে প্রয়োজনীয় সব ধরনের সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে।
নাসিমের বদলি হিসেবে জামান খানকে স্কোয়াডে অন্তর্ভূক্ত করেছে পিসিবি। জামান এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন এবং বিকেলে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুশীলন করার কথা রয়েছে তার।
নাসিমের মতো ভারতের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন আরেক পেসার হারিফ রউফও। তবে এখনো স্কোয়াডে রয়েছেন রউফ। বিবৃতিতে দুই পেসার সম্পর্কে পিসিবি জানায়, ‘এই দুই পেসার হলো আমাদের সম্পদ। মহাগুরুত্বপূর্ণ বিশ্বকাপের আগে তাদেরকে সেরা ট্রিটমেন্টটা দেবে মেডিকেল টিম’।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD